Zubeen Garg-Bollywood's finest singer: 'আমার মাথা, মন ভালো নেই... একটু সময় দরকার মনকে বিশ্রাম দেওয়ার জন্য...' কেন লিখেছিলেন ৪০টি ভাষায় গান গাওয়া প্রয়াত সংগীতশিল্পী জুবিন?

Published: Sep 19, 2025, 05:20 PM IST|Updated: Sep 19, 2025, 05:20 PM IST

Zubeen Garg life: না ফেরার দেশে পাড়ি দিলেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ (Zubeen Garg)। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। এই আকস্মিক খবরটি সঙ্গীত জগতে গভীর শোকের ছায়া ফেলেছে। গানের সঙ্গে সঙ্গে তাঁর ভালবাসা জড়িয়ে ছিল পশুদের সঙ্গেও। এ কারণে তাঁর ঝুলিয়ে একাধিক অ্যাওয়ার্ডও (Zubeen Garg PETA award) রয়েছে।

1/12

জুবিন গর্গ

অহমিয়া গায়ক ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর আরকের দিনে সোশ্যাল নিডিয়ায় একটি পোস্ট করেছিলেন। এর অর্থ কী? তিনি কী অবসাদগ্রস্ত ছিলেন?

2/12

জুবিন গার্গ কে ছিলেন?

 আসামের হৃদয়ের স্পন্দন, বলিউড ও আঞ্চলিক সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র — জুবিন গার্গ ছিলেন এমন একজন শিল্পী যিনি ৪০টিরও বেশি ভাষায় গান গেয়েছেন এবং ১২টি বাদ্যযন্ত্রে দক্ষতা অর্জন করেছিলেন।

3/12

জুবিন গর্গ

তিনি ১৯৯০-এর দশকে আসামে খ্যাতি অর্জন করেন এবং ২০০৬ সালে বলিউডের “ইয়া আলি” গানটির মাধ্যমে সারা দেশে জনপ্রিয় হয়ে ওঠেন। তাঁর সংগীত জীবনে তিনি হিন্দি, বাংলা, অসমীয়া সহ বহু ভাষায় গান গেয়েছেন এবং বহু চলচ্চিত্রে সুর দিয়েছেন।

4/12

জুবিন গর্গ

মৃত্যু ও শোক:  ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে এক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫২ বছর। তিনি সিঙ্গাপুরে উত্তর-পূর্ব উৎসবে পারফর্ম করতে গিয়েছিলেন।

5/12

জুবিন গর্গ

আসাম ও ভারতের সংগীত জগতে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাঁকে “আসামের প্রিয় পুত্র” বলে অভিহিত করেছেন এবং তাঁর “জাদুকরী কণ্ঠস্বর” চিরকাল স্মরণীয় থাকবে বলে জানিয়েছেন।

6/12

জুবিন গর্গ

জন্ম: ১৯৭২, মেঘালয়

প্রকৃত নাম: জুবিন বোরঠাকুর; পরে নিজের গোত্র “গার্গ” ব্যবহার করে নাম পরিবর্তন করেন

7/12

জুবিন গর্গ

জনপ্রিয় গান: “ইয়া আলি”, “সুবাহ সুবাহ”, “ক্যা রাজ হ্যায়”

8/12

জুবিন গর্গ

বাদ্যযন্ত্রে দক্ষতা: তবলা, গিটার, বাঁশি, কীবোর্ডসহ আরও অনেক

9/12

জুবিন গর্গ

ভাষা: অহমিয়া, বাংলা, হিন্দি ছাড়াও ৪০টির বেশি ভাষায় গান

10/12

জুবিন গর্গ

৪০ হাজারেরও বেশি গান রেকর্ড করা হয়েছে তাঁর কণ্ঠে। অহমিয়া, হিন্দি, বাংলা থেকে ইংরেজি, সংখ্যায় এবং বৈচিত্র্যে তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী।

11/12

জুবিন গর্গ

সিনেমায় অভিনয় করেছেন অহমিয়া ও বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই। ছবির জন্য সুরও বেঁধেছেন। সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে সক্রিয় সদস্য ছিলেন তিনি। মিশন চায়না থেকে শিকার, একের পর এক সিনেমা বানিয়েছেন তিনি। ৩১ অক্টোবর মুক্তির অপেক্ষায় তাঁর নতুন ছবি ‘রই রই বিনালে’।

12/12

জুবিন গর্গ

জুবিন গর্গ ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি শুধু আসাম নয়, গোটা ভারতবর্ষের সংগীতপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু সংগীত জগতে এক শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হবার নয়।