Durga Puja 2025: আনন্দেও বিষাদের সুর! ধুপগুড়ির প্রতি পুজোমন্ডপে জ়ুবিনকে শ্রদ্ধাঞ্জলি ভক্তদের...

Published: Sep 27, 2025, 09:03 PM IST|Updated: Sep 27, 2025, 09:03 PM IST

Zubeen Garg: গত ১৯ সেপ্টেম্বরে সিঙ্গাপুরে সাঁতার কাটার সময়ে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল গোটা অসম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জুবিনের অনুরাগীরা। জুবিন ভক্তরা জলপাইগুড়ির ধুপগুড়িতে প্রত্যেকটি পুজো মণ্ডপে প্রিয় গায়ক জুবিন গর্গের ছবি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। পূজা মন্ডপ দর্শনের পাশাপাশি প্রিয় গায়ক জুবিন গর্গকে স্মরণ করছে অনুরাগীরা। 

 

জুবিনের স্মৃতিতে1/6

জুবিনের স্মৃতিতে

প্রদ্যুৎ দাস: প্রিয় গায়কের মৃত্যুতে আনন্দের মাঝেই বিষাদের সুর জুবিনের অনুরাগীদের মনে। অসমের পাশাপাশি একই চিত্র ধরা পড়ছে পশ্চিমবঙ্গেও। 

জুবিনের স্মৃতিতে2/6

জুবিনের স্মৃতিতে

জুবিন ভক্তরা জলপাইগুড়ির ধুপগুড়িতে প্রত্যেকটি পুজো মণ্ডপে প্রিয় গায়ক জুবিন গর্গের ছবি লাগিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। পূজা মন্ডপ দর্শনের পাশাপাশি প্রিয় গায়ক জুবিন গর্গকে স্মরণ করছে অনুরাগীরা। 

জুবিনের স্মৃতিতে3/6

জুবিনের স্মৃতিতে

প্রসেনজিৎ বর্মন একজন কন্টেন্ট ক্রিয়েটার। সবাইকে  শুভ শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে বলেন,  আজকে এই পুজোর সময়ে আমাদের মাঝে আমাদের প্রিয় গায়ক জুবিন গর্গ নেই, এটা সত্যি আমাদের কাছে দুঃখের বিষয়।

জুবিনের স্মৃতিতে4/6

জুবিনের স্মৃতিতে

জুবিনের অনুরাগী বলেন, 'আমরা চাই সবাই যেহেতু মা দুর্গাকে দর্শন করতে আসবে তারা মা দুর্গাকে দর্শনের সাথে তারা জুবিন গর্গকেও স্মরণ করুক। তাই আমি এ উদ্যোগ নিয়েছি আর এই উদ্যোগে আমার বন্ধুরা আমাকে যথেষ্ট হেল্প করেছে এবং ধুপগুড়ির ক্লাবগুলিকে অসংখ্য ধন্যবাদ কারণ তারা আমাদের শ্রদ্ধাঞ্জলি পর্ব অনুষ্ঠানে সাপোর্ট করেছে আমাদের সঙ্গ দিয়েছে'। 

জুবিনের স্মৃতিতে5/6

জুবিনের স্মৃতিতে

জুবিন ভক্ত জানান, 'আমরা প্রায় শহরের প্রত্যেকটি ক্লাবের পুজো মণ্ডপে শ্রদ্ধাঞ্জলি পর্ব পালন করেছি কিছু ক্লাব তারা নিজেরাই করেছে আগে। আগামীতে ধুপগুড়ির প্রত্যেকটি ক্লাবের পূজোর জন্য আমরা ভালো কিছু করব বলে আশ্বাস'।

জুবিনের স্মৃতিতে6/6

জুবিনের স্মৃতিতে

গত ১৯ সেপ্টেম্বরে সিঙ্গাপুরে সাঁতার কাটার সময়ে ডুবে মৃত্যু হয় জনপ্রিয় গায়ক জুবিন গর্গের। তাঁর মৃত্যুতে শোকে বিহ্বল গোটা অসম থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জুবিনের অনুরাগীরা।