Zubeen Garg Last Rites: রবিবার অসমে ফিরছে জু়বিনের মরদেহ, জনগণের দাবিতে তৈরি হবে স্মৃতিসৌধ? ঘোষণা মুখ্যমন্ত্রীর...

Published: Sep 20, 2025, 01:32 PM IST|Updated: Sep 20, 2025, 01:32 PM IST

Zubeen Garg Death: শনিবারই দেশে ফিরছে জু়বিনের মরদেহ। তবে অসমে পৌঁছবে রবিবার সকালে। জোরহাটের জনগণের দাবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "দাহ এবং স্মৃতিসৌধ দুটি আলাদা বিষয় এবং জুবিন অসমে পৌঁছানোর পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

জু়বিনের শেষযাত্রা1/9

জু়বিনের শেষযাত্রা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবার সিঙ্গাপুর থেকে ভেসে এল মনখারাপের খবর। মাত্র ৫২ বছর বয়সেই চলে গেলেন অসমের ন্যাশনাল আইকন জুবিন গর্গ। 

 

জু়বিনের শেষযাত্রা2/9

জু়বিনের শেষযাত্রা

শুক্রবার দুপুরে অনেকেই মেনে নিতে পারেননি আইকনের মৃত্যু। চোখের জলে ভাসছে গোটা অসম। 

 

জু়বিনের শেষযাত্রা3/9

জু়বিনের শেষযাত্রা

শুক্রবার বিকেল থেকে গোটা অসম জুড়ে দেখা গেছে অনুরাগীদের হাহাকার। কোথাও বেরিয়েছে মিছিল তো কোথায় ফুলে ফুলে প্রিয় গায়ককে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন অনুরাগীরা। 

 

জু়বিনের শেষযাত্রা4/9

জু়বিনের শেষযাত্রা

শনিবার সকালে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান যে সিঙ্গাপুর সরকারের সঙ্গে তিনি যোগাযোগে রয়েছেন। ইতোমধ্যেই সিঙ্গাপুরে সম্পন্ন হয়েছে জু়বিনের ময়নাতদন্ত। 

 

জু়বিনের শেষযাত্রা5/9

জু়বিনের শেষযাত্রা

রবিবারই অসমে ফিরিয়ে নিয়ে আসা হবে জু়বিনের মরদেহ। শনিবার সিঙ্গাপুর থেকে মরদেহ আনা হবে দিল্লিতে। 

 

জু়বিনের শেষযাত্রা6/9

জু়বিনের শেষযাত্রা

রবিবার সকাল ৬টায় জু়বিনকে নিয়ে আসা হবে কাহিলিপাড়ায় তাঁর বাড়িতে। সেখানেই এক ঘণ্টা শায়িত থাকবে তাঁর মরদেহ। 

 

জু়বিনের শেষযাত্রা7/9

জু়বিনের শেষযাত্রা

বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে সারুসাজাই স্টেডিয়ামে। সেখানেই জু়বিনকে শেষশ্রদ্ধা জানাবেন তাঁর অনুরাগীরা। 

 

জু়বিনের শেষযাত্রা8/9

জু়বিনের শেষযাত্রা

মুখ্যমন্ত্রী বলেন, জুবিনের মরদেহ অসমে পৌঁছানোর পর তাঁর শেষকৃত্যের ব্যবস্থা করা হবে। তিনি আরও বলেন যে এই গায়ক অসমের মানুষেরই আপনজন, এবং শেষকৃত্য কীভাবে হবে, সে বিষয়ে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 

 

জু়বিনের শেষযাত্রা9/9

জু়বিনের শেষযাত্রা

হিমন্ত বিশ্বশর্মা বলেন, "আমিও জনগণের সঙ্গে পরামর্শ করব, কারণ তাদের না জানিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই।" জোরহাটের জনগণের দাবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "দাহ এবং স্মৃতিসৌধ দুটি আলাদা বিষয় এবং জুবিন অসমে পৌঁছানোর পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"