Zubeen Garg Net Worth Revealed: বন্ধুদের কথায় বাইক থেকে স্কুবা ডাইভিং, সবকিছুতেই জুবিন গর্গের ছিল অ্যাডভেঞ্চারের নেশা।
1/6জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের। এবার সামনে এল প্রয়াত সঙ্গীতশিল্পীর মোট সম্পত্তির পরিমাণ।
2/6২০২৪ সালে জুবিন গর্গের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি। রেকর্ড বিক্রি, রয়্যালটি, পৃথিবী জুড়ে কনসার্ট, সিনেমায় প্লে-ব্যাক, ব্র্যান্ডের বিজ্ঞাপন ইত্যাদি থেকেই আয় হত জুবিন গর্গের।
3/6যদিও জুবিন গর্গের মাসিক আয় কত জানা যায়নি। অসমের জোরহাটে প্রয়াত সঙ্গীতশিল্পীর বাড়ি। বাড়ির নকশায় বাঁশের ছোঁয়া, অসমীয়া শিল্পকর্ম। বাড়িতেই রয়েছে একটি স্টুডিয়ো। গভীর রাত পর্যন্ত যেখানেই তিনি সুরে ডুবে থাকতেন।
4/6জুবিন গর্গের গাড়ির কালেকশনও কম নয়। বাড়িতে তাঁর গ্যারেজে একটি মার্সিডিজ বেঞ্জ, একটি রেঞ্জ রোভার ভেলার, একটি বিএমডব্লিউ এক্স৫ এবং একটি কাস্টমাইজড ইসুজু এসইউভি রয়েছে।
5/6গ্যারেজে আছে একটি বাইকও। যে বাইক নিয়ে প্রায়শই গুয়াহাটি, জোরহাটে বেরিয়ে পড়তেন জুবিন গর্গ। বন্ধুদের কথায় বাইক থেকে স্কুবা ডাইভিং, সবকিছুতেই তাঁর ছিল অ্যাডভেঞ্চারের নেশা।
6/6জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া ছিলেন একজন গায়িকা এবং ফ্যাশন ডিজাইনার। তাঁর চেয়েও বেশি ছিলেন জুবিন গর্গের সৃজনশীল সহযোগী।