Zubeen Garg Death: ২০১৯-এই বলে গিয়েছিলেন, তাঁর শেষযাত্রায় গোটা অসম যেন এই গান গেয়েই তাঁকে বিদায় জানায়। অসমের আইকন জুবিন গর্গকে তাঁর প্রাণের সেই গান গেয়েই বিদায় জানান হল।
1/8জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুর আগেই বলে রেখে গিয়েছিলেন, তাঁর শেষকৃত্যে ফ্যানেরা যেন এই গানই গেয়ে তাঁকে বিদায় জানায়। কে জানত, অসমের আইকন জুবিন গর্গের মৃত্যু এইভাবে হবে। সিঙ্গাপুরে মর্মান্তিক মৃত্যু হয় জুবিন গর্গের। ১৯ সেপ্টেম্বর এই দুসংবাদ যেন কেউই মেনে নিতে পারেনি।
2/8জুবিন গর্গ বহু ভাষায়, বিশেষ করে অহমীয়া, বাংলা ও হিন্দিতে অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন। তবে অনেকবারই তিনি জানিয়েছেন, কোন গানটি তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের। ২০০১ সালে জুবিন 'মায়াবিনী' বলে একটি গান গেয়েছিলেন। এই গানটি তাঁর হৃদয় জুড়ে ছিল।
3/8২০১৯ সলে এক অনুষ্ঠানে জুবিন গর্গ বলেছিলেন, নি চান তাঁর মৃত্যুর পর অসমের সবাই যেন 'মায়াবিনী' গানটি গায়। সোশ্যাল মিডিয়ায় গায়কের বলা সেই কথা সম্প্রতি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি বলছেন, মায়াবিনী গানটা আমার কল্পনার মতো। আমি যখন মারা যাব, পুরো অসমকে এই গান গাইতে হবে।
4/8তিনি আরও বলেন, 'এই গানটা আমার জন্য, তোমার জন্য, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
5/8'মায়াবিনী' গানটি ছিল জুবিনের অ্যালবাম 'দাগ'-এর অংশ। গানটি তিনি গেয়েছিলেন কল্পনা পাটোয়ারীর সঙ্গে। এটি একটি রোমান্স ও ব্যাকুলতার গান, যা জুবিন গর্গের অন্যতম জনপ্রিয় ও হিট গান হিসেবে পরিচিত।
6/8রবিবার সকালে, গুয়াহাটিতে হাজার হাজার মানুষ রাস্তায় ভিড় করেন তাঁকে শেষবার দেখার জন্য।
7/8গুয়াহাটির কাহিলিপাড়ায় তাঁর বাড়িতে কিছু সময় রাখা হবে মৃতদেহ।, তারপর অর্জুন ভগেশ্বর বরুহা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে, যেখানে সন্ধ্যে ৭টা পর্যন্ত ফ্যানেরা তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন।
8/8অসমের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ গুয়াহাটিতে এসে জুবিন গার্গকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এখনও শেষকৃত্যের স্থান চূড়ান্ত হয়নি। রবিবার সন্ধ্যায় অসমের মন্ত্রিসভা বৈঠক করে স্থান নির্ধারণ করবে।