Zubeen Garg's Viral Video: বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। শুক্রবার সমুদ্র ভ্রমণে বেরিয়ে স্কুবা ডাইভিংয়ের সময় অসুস্থ হয়ে মৃত্যু হয় জুবিনের। ঘটনার পরদিনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে...
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সিঙ্গাপুরে আচমকাই এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জুবিন গর্গ। রবিবার তাঁর মরদেহ নিয়ে আসা হবে অসমে। নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে গিয়ে এমন ভংয়কর খবর যে আসবে তা কেউই ভাবেননি।
2/9কিন্তু জুবিনের মৃত্যুর পরই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ঘটনার পরদিনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় জুবিনকে লাইফ জ্যাকেট পরে সমুদ্রের জলে নামতে।
3/9সেটাই তাঁর জীবনের শেষ দৃশ্য। কয়েক মিনিট পরই ঘটে অঘটন। তবে জুবিনের স্ত্রী গরিমা জানান, বহু বছর ধরেই মৃগীর সমস্যায় ভুগছিলেন জুবিন। সেই সময়ও মৃগীর সমস্যা দেখা দিয়েছিল। বন্ধুরা ওকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।
4/9জুবিনের স্ত্রী জানান, স্কুবা করতে গিয়ে ওর মৃত্যু হয়নি। ওই সময় জুবিনের সঙ্গে আরও দুজন ছিল। সিদ্ধার্থ ও শেখর। ওরা তিনজন একসঙ্গে স্কুবা করছিল। ওরা প্রথমে দ্বীপে ফিরে আসে। কিন্তু জুবিন আবার সমুদ্রের জলে সাঁতার কাটতে যায়। সমুদ্রের জলেই হঠাৎ অচেতন অবস্থায় পাওয়া যায় জুবিনকে।
5/9নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল–এর আয়োজকরা এক বিবৃতিতে জানান, ইয়ট ভ্রমণ সম্পর্কে তাঁদের কোনও পূর্ব ধারণা ছিল না। 'মিটিং চলাকালীন আমরা জুবিনের ম্যানেজারের কাছ থেকে ফোন পাই, যেখানে বলা হয় যে দুর্ঘটনায় তিনি আহত হয়েছেন এবং তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
6/9তারা আরও জানান, 'পরে আমরা জানতে পারি যে স্থানীয় আসামি কমিউনিটির কয়েকজন তাঁকে ইয়টে নিয়ে গিয়েছিলেন, যার বিষয়ে আমাদের কোনও আগাম ধারণা ছিল না।'
7/9২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত 'গ্যাংস্টার' ছবির সুপারহিট বলিউড গান 'ইয়া আলি'-র মাধ্যমে সারা ভারতে খ্যাতি অর্জন করেন। তাঁকে 'উত্তর-পূর্ব ভারতের রকস্টার' বলা হত।
8/9মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর। তিন দশকেরও বেশি সময় ধরে জু়বিন গার্গ ছিলেন অহমিয়া, বাংলা-সহ ভারতীয় সংগীত জগতের অন্যতম প্রভাবশালী কণ্ঠ।
9/9মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু।