Zubeen Garg Death Controversy: 'জুবিনদার সঙ্গে বেইমানি করিনি! টাকা যা আছে পরিবারই পাবে', পুলিসি চাপে খোলা চিঠি গায়কের ম্যানেজারের

Written ByDebasmita Das
Published: Sep 27, 2025, 01:05 PM IST|Updated: Sep 27, 2025, 01:06 PM IST

Zubeen Garg's Manager Breaks Silence: কীভাবে শেষ হল জুবিন গর্গের জীবন, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। এর মধ্যেই তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে শুরু করেছে। কখনও বলা হচ্ছে, জুবিনের টাকাপয়সার হিসাব নয়ছয় করেছেন...

Zubeen Garg's Manager Breaks Silence1/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুবিনের মৃত্যুতে আগেই তাঁর আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মার দিকে আঙুল উঠেছিল। এমনকী সিট সিদ্ধার্থকে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠিয়েছেন। সেই সঙ্গে জুবিনের মৃত্যুর দিন যাঁরা নৌকায় ছিলেন প্রত্যেককে ডেকে পাঠানো হয়েছে। 

Zubeen Garg's Manager Breaks Silence2/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

অসম সরকার বিশেষ তদন্তকারী দল ইতিমধ্যেই সিদ্ধার্থের বাড়িতে তল্লাশি চালিয়েছে। এমতাবস্থায় প্রথমবার মুখ খুললেন জুবিনের আপ্ত সহায়ক। জুবিনের বিশাল সঙ্গীত সংগ্রহ এবং তার সৃষ্টিশীল কাজের আয় সংক্রান্ত বিষয়টি পরিষ্কার করেছেন।

Zubeen Garg's Manager Breaks Silence3/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

একটি খোলা চিঠিতে সিদ্ধার্থ লিখেছেন, 'আমি জুবিনদার জীবনে আসার আগেই তাঁর প্রায় সমস্ত বড় হিট তৈরি হয়ে গিয়েছে। জুবিনদা প্রায়ই আফসোস করতেন যে তিনি কতটা ঠকেছেন। প্রযোজক এবং লেবেলগুলো কোটি কোটি উপার্জন করেছে, অথচ তিনি পেয়েছেন কেবল তার পারিশ্রমিকটুকুই।' 

Zubeen Garg's Manager Breaks Silence4/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

'এই বিষয়টি সরাসরি ওই কোম্পানিগুলোর সঙ্গে যাচাই করা যেতে পারে। তাঁর ৩৮,০০০ রেকর্ড করা গানের বেশিরভাগই চুক্তির মাধ্যমে বিভিন্ন প্রোডাকশন হাউস এবং মিউজিক কোম্পানির মালিকানাধীন।' 

Zubeen Garg's Manager Breaks Silence5/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

সিদ্ধার্থের কথায়, ২০২১ সালে জুবিন নাকি নিজের পরের দিকের কিছু গানের স্বত্ব নিজের কাছে রাখতে চেয়েছিলেন। সেই অধিকার স্থাপনের চিন্তা থেকেই তৈরি করেন ‘জুবিন গার্গ মিউজিক এলএলপি’। এই ব্যবসায় সিদ্ধার্থ ছিলেন তাঁর সঙ্গী।

Zubeen Garg's Manager Breaks Silence6/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

তবে, এই এলএলপি এখনও পর্যন্ত মাসে কয়েক হাজার টাকার বেশি আয় করতে পারেনি। পুরো পরিমাণ টাকা কোম্পানির অ্যাকাউন্টেই রয়েছে, কোনও টাকা তোলা হয়নি। জুবিনদা ৬০ শতাংশ শেয়ার মালিক ছিলেন এবং এটা তার দায়িত্ব এটি নিশ্চিত করা, যাতে জুবিনদার পরিবার তার অংশীদারি সঠিকভাবে পায়।

Zubeen Garg's Manager Breaks Silence7/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

সিদ্ধার্থের বিরুদ্ধে জুবিনের বিশ্বাসভঙ্গের অভিযোগ ওঠে। সেই সঙ্গে বলা হয়, গায়কের টাকাও নাকি নয়ছয় করেছেন তিনি। এদিকে জুবিনের  বাদ্যযন্ত্রীদের অন্যতম শেখর জ্যোতি গোস্বামীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। 

Zubeen Garg's Manager Breaks Silence8/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

সমস্ত অভিযোগের জবাবে সিদ্ধার্থ শর্মা স্পষ্ট বলেন, 'আমার বিরুদ্ধে যে গুঞ্জন রটানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং দুঃখজনক। বিশেষ তদন্তকারী দলের সঙ্গে আমি পূর্ণ সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব।'

Zubeen Garg's Manager Breaks Silence9/9

জুবিনের মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন তাঁর আপ্তসহায়ক

প্রসঙ্গত, সিঙ্গাপুরে একটি জলে ডুবে যাওয়ার ঘটনায় ১৯ সেপ্টেম্বর জুবি‌ন গর্গের মৃত্যু হয়। পরে তাঁর মরদেহ দিল্লিতে আনা হয় এবং সেখান থেকে একটি বাণিজ্যিক বিমানে করে গুয়াহাটিতে নিয়ে আসা হয়। নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন জুবিন।