Zubeen Garg: রূপকথার মত ছিল প্রেমকাহিনি। ২০০২ সালে জুবিনের সঙ্গে সাতপাকে বাধা পড়েন তাঁরই অনুরাগী গরিমা। দীর্ঘদিনের পথচলা সঙ্গীর আকস্মিক প্রয়াণে শোকে বিধ্বস্ত স্ত্রী গরিমা।
1/9জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ৫২ বছর বয়সেই অকালমৃত্যু জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের। শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান অসমের আইকন।
2/9জুবিনের মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা দেশ। এখনও পর্যন্ত তাঁর অনুরাগীরা এই খবর মেনে নিতে পারছেন না।
3/9স্বামীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন স্ত্রী গরিমা সাইকিয়া। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, তিনি বিধ্বস্ত অবস্থায় বসে আছেন। চোখের জল যেন বাঁধ মানতে চাইছে না।
4/9জুবিন ও গরিমা ২০০২ সালে বিয়ে করেন। দীর্ঘদিন একসঙ্গে কাটানোর পর জুবিনের এইভাবে চলে যাওয়া একেবারেই মেনে নিতে পারছেন না গরিমা।
5/9গরিমার পাশাপাশি জুবিনের প্রাণের পোষ্য ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে।
6/9জুবিন এবং গরিমার প্রেমকাহিনি একেবারেই রূপকথার মত ছিল। এক সাক্ষাত্কারে জুবিন জানিয়েছিলেন, তাঁর একাধিক গার্লফ্রেন্ড ছিল। কিন্তু একদিন এক অনুরাগীর থেকে পাওয়া চিঠি মারফত তাঁর গরিমার সঙ্গে পরিচয় হয়।
7/9গরিমা জুবিনের দুটি অ্যালবাম অনামিকা ও মায়া-এর গভীর ভক্ত ছিলেন। সেই নিয়ে তাঁকে একটি চিঠি লেখেন গরিমা। আর সেখান থেকে তাঁদের প্রেমের সূত্রপাত।
8/9প্রেম শুরুর পরেই জুবিন গরিমাকে বিয়ের জন্য প্রোপোজ করেন। কিন্তু অন্য অনেক সম্পর্কের মতো, তাদের সম্পর্কেও ছিল চড়াই-উতরাই। জানা যায়, গরিমার বাবা শুরুতে তাদের সম্পর্ক মেনে নেননি। তবে পরে তারা এই বাধা পার করে যখন আনুষ্ঠানিকভাবে সম্পর্কে জড়ান, তখন গরিমা জুবিনের অস্থির স্বভাবের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা বোধ করেন এবং সম্পর্ক থেকে সরে আসেন।
9/9এই বিচ্ছেদের পর জুবিন ডিপ্রেশনে চলে যান। কিছুদিন পর, তাঁরা আবার একে অপরের জীবনে ফিরে আসেন এবং ২০০২ সালে বিয়ে করেন।