Abhishek Sharma Smashes World Record: বৃষ্টিস্নাত ব্রিসবেনে বিশ্বরেকর্ড অভিষেকের, যুবির শিষ্যই প্রথম ক্রিকেটার হিসেবে...

Abhishek Sharma Smashes World Record: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুধু সিরিজেরই সেরা হলেন না অভিষেক শর্মা! বিশ্বরেকর্ড করেও তাক লাগিয়ে দিলেন তরুণ ওপেনার।

শুভপম সাহা | Updated By: Nov 8, 2025, 08:21 PM IST
Abhishek Sharma Smashes World Record: বৃষ্টিস্নাত ব্রিসবেনে বিশ্বরেকর্ড অভিষেকের, যুবির শিষ্যই প্রথম ক্রিকেটার হিসেবে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিসবেনে শনিবার, ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-২০আই সিরিজের শেষ তথা পঞ্চম খেলা বৃষ্টিতেই পণ্ড হয়ে যায়। ভারতের ইনিংসের তথা পুরো ম্যাচেই মাত্র ৪.৫ ওভার খেলা হয়েছে। তারপর আর একটি বলও গড়ায়নি। গত বৃহস্পতিবার কুইন্সল্যান্ডে সিরিজের চতুর্থ ম্যাচ জিতে সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav) ২-১ এগিয়ে গিয়েছিলেন। আর সেই ফলেই ভারত হাতে বিজয়ীর ট্রফি তুলল। অজিদের বিরুদ্ধে ১৬৩ রান করার সুবাদে অভিষেক শর্মা সিরিজের সেরা হয়েছেন পাশাপাশি বিশ্বরেকর্ডও করেছেন এদিন (Abhishek Sharma Smashes World Record)

Add Zee News as a Preferred Source

ব্রিসবেনে অভিষেকের ঐতিহাসিক বিশ্বরেকর্ড! 

যুবরাজ সিংয়ের প্রিয় শিষ্য প্রায়ই রেকর্ড করে থাকেন! কে বলবে ২৫ বছরের পঞ্জাব পুত্তর আন্তর্জাতিক আঙিনায় মাত্র ১ বছর কিছু মাস কাটিয়েছেন। এদিন ভারতের টি-২০ ওপেনার ও বিশ্বের ১ নম্বর ব্যাটার ১৩ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। আর এর সঙ্গেই তিনি টি-২০ আন্তর্জাতিকে ১০০০ রান পূর্ণ করলেন। মাত্র ৫২৮ বলেই তিনি একহাজারি হয়েছেন। পরিসংখ্যান বলছে এত কম বলে এর আগে ক্রিকেট গ্রহের কোনও বাসিন্দাই আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ১০০০ রান করেননি। তাই অভিষেকের এই মাইলস্টোন ঐতিহাসিক। বলের বিচারে অভিষেক দ্রুততম এক হাজার আন্তর্জাতিক টি-২০ রান করেছেন। 

আরও পড়ুন: বিরাট ধাক্কা ভারতীয় দলে, যন্ত্রণায় কাতরে মাঠ ছাড়লেন মহারথী, সামনেই যে ইডেন টেস্ট!

টি-টোয়েন্টিআই-তে দ্রুততম ১০০০ রান ( কম বল খেলার বিচারে)
 
৫২৮ বলে অভিষেক শর্মা
৫৭৩ বলে সূর্যকুমার যাদব
৫৯৯  বলে ট্র্যাভিস হেড
৬০৩ বলে গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া)
৬১১ বলে ফিন অ্যালেন (নিউ জিল্যান্ড)
৬১৪ বলে টিম ডেভিড (সিঙ্গাপুর-অস্ট্রেলিয়া)
৬২৯ বলে রমেশ সতীসান (রোমানিয়া)
৬৩৫ বলে কলিন মুনরো (নিউ জিল্যান্ড)
৬৪০ বলে এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)

ইনিংসের বিচারে অভিষেক একে নন!

ইনিংসের বিচারে অভিষেক কিন্তু একে নন! ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান ছুঁয়ে ফেলার রেকর্ড যুগ্মভাবে দুই খেলোয়াড়ের রয়েছে। ইংল্যান্ডের ডেভিড মালান এবং চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি! দু'জনেই ২৪ ইনিংসে এই মাইলস্টোন স্পর্শ করেছেন। অভিষেক ২৮ ইনিংসে ১০০০ টি২০আই রান করেছেন। তাঁর আগে আছে বিরাট কোহলি। যিনি ২৭ ইনিংসে এই রেকর্ড করেছিলেন। সেই অর্থে অভিষেক ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম এক হাজার টি-২০ রান সংগ্রাহক ব্যাটার।

সবচেয়ে কম ইনিংসে ১০০০ টি২০আই রান (ভারত) 

২৭ ইনিংসে বিরাট কোহলি
২৮ ইনিংসে অভিষেক শর্মা
২৯  ইনিংসে কেএল রাহুল
৩১ ইনিংসে সূর্যকুমার যাদব
৪০ ইনিংসে রোহিত শর্মা

আরও পড়ুন:  ভুবনজয়ীদের কিংবদন্তি বলেই কুর্নিশ TATA-র, 'লেজেন্ড' SUV-র প্রথম ব্যাচ হরমনপ্রীতদেরই!

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.