IPL 2025: আইপিএলে ৯ নম্বর দলের ৭ ম্যাচের হিরো সে, ইংল্যান্ড সফরে তাকে নিয়েই ভারতীয় দল ঘোষণা!

India U-19 Tour Of England: আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলে সুযোগ পেলেন আইপিএলের 'বিস্ময় বালক'! আইপিএলে ৯ নম্বর দলের ৭ ম্যাচের হিরো সে

শুভপম সাহা | Updated By: May 22, 2025, 02:37 PM IST
IPL 2025: আইপিএলে ৯ নম্বর দলের ৭ ম্যাচের হিরো সে, ইংল্যান্ড সফরে তাকে নিয়েই ভারতীয় দল ঘোষণা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল (IPL 2025) শেষ হলে ভারতীয় ক্রিকেটাররা পাবেন সাময়িক ব্রেক। তারপরেই জুনে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের হাইভোল্টেজ টেস্ট সিরিজ (India tour of England 2025)। সিনিয়রদের পাশাপাশি জাতীয় দলের জুনিয়রারও কিন্তু সেই সময়ে বিলেতে পাড়ি দেবেন। ২৪ জুন থেকে ২৩ জুলাই, ভারতের অনূর্ধ্ব-১৯ দল ইংল্যান্ডের মাটিতে (India U-19 tour of England) একটি ওয়ার্ম-আপ, ৫টি ওয়ানডে ও ২টি মাল্টি ডে ম্যাচ খেলবে। আর সেই দলে আইপিএল মাতিয়ে সুযোগ পেল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) ব্যাটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)!

Add Zee News as a Preferred Source

বৈভব-আয়ূষ

আইপিএলের সব আলো একাই কেড়ে নিয়েছে বিহারের সমস্তিপুরের বিস্ময় বালক। সবার মুখে শুধুই বৈভবের নাম। ১৪ বছরের ক্রিকেটার পরপর সব অসাধারণ ইনিংসে, রেকর্ডের পর রেকর্ড ভেঙে বাইশ গজকে মুগ্ধ করেছে বৈভব। গুজরাত টাইটান্সের বিরুদ্ধেও সেঞ্চুরি করেছে সে। ফলে জাতীয় দলের জুনিয়র টিমের নির্বাচকদেরও, তাকে দলে না নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। শুধু সূর্যবংশীই নয়, দলে রয়েছে ১৭ বছরের 'টিনেজ ব্যাটিং সেনশেসন' আয়ূষ মাত্রে। ১৭ বছরের ক্রিকেটার চেন্নাই সুপার কিংসের জার্সিতে আইপিএল মাতিয়েছে বৈভবের মতোই। ৬ ম্যাচে করেছে ২০৬ রান (সর্বোচ্চ  ৯৪)। আয়ূষকেই অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন নির্বাচকরা।

আরও পড়ুন: 'কী ভালোই ওর...' আইপিএল মাতানো কিশোরে পুরোই অস্থির পুণম পাণ্ডে! ওখানেই আটকেছে চোখ

ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল

আয়ূষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যরাজসিং চাভড়া, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), হরবংশ সিং (উইকেটরক্ষক), আরএস অম্বরিশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ ইনান, আদিত্য রানা,ও অনমোলজিৎ সিং। স্ট্যান্ডবাই প্লেয়ার: নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকাশ তিওয়ারি, অলংকৃত রাপোল (উইকেটকিপার)।

ভারতের অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড সফরের সূচি

৫০ ওভারের ওয়ার্ম-আপ – ২৪ জুন – লাফবরো বিশ্ববিদ্যালয়
প্রথম একদিনের ম্যাচ – ২৭ জুন – হোভ
দ্বিতীয় একদিনের ম্যাচ – ৩০ জুন – নর্থহ্যাম্পটন
তৃতীয় একদিনের ম্যাচ – ২ জুলাই – নর্থহ্যাম্পটন
চতুর্থ একদিনের ম্যাচ – ৫ জুলাই – ওরচেস্টার
৫ম একদিনের ম্যাচ – ৭ জুলাই – ওরচেস্টার
প্রথম বহুদিনের ম্যাচ – ১২–১৫ জুলাই – বেকেনহ্যাম
দ্বিতীয় বহুদিনের ম্যাচ – ২০–২৩ জুলাই – চেমসফোর্ড

 
বৈভব সূর্যবংশী 

১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট তুলে, লিগ তালিকায় ৯ নম্বরে থেকে আইপিএল থেকে বিদায় নিয়েছে রাজস্থান। দ্রাবিড়ের তত্ত্বাবধানে হতশ্রী পারফর্ম করেছে অতীতের ট্রফিজয়ী টিম। এত খারাপেও উজ্জ্বল সেই বৈভবই। ৩৬-এর গড়ে ৭ ম্যাচে ২৫২ রান করেছে বৈভব। হাঁকিয়েছে সেঞ্চুরিও। ৩০ লক্ষ টাকার বেসপ্রাইজে থাকা ক্রিকেটারকে ১.১০ কোটি টাকায় নিয়ে রাজস্থান যে, কোনও ভুলই করেনি, তা বুঝিয়ে দিয়েছে বৈভব। আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে নিলামে নাম তুলে ইতিহাস লিখেছে বৈভব। আগামী দিনে বৈভব যে দেশের জার্সিতে আগুন ঝলসাবে, তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ এই বয়সেই সে সব তারকা বোলারদের ক্লাব স্তরে নামিয়েছে।  

আরও পড়ুন: শেষে দেশ ছাড়ছেন বিরাট! তাও আবার ৭৫০০ কিমি দূরে পাড়ি, আবেগের বশেই তাহলে সন্ন্যাস?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.