Bangladesh Cricket Team: পাকিস্তানে টি ২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে লিটন দাস

Bangladesh Cricket Team: প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের সিরিজ পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তা কমিয়ে তিন ম্যাচে আনা হয়েছে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে

সিকান্দর আবু জ়াফর | Updated By: May 21, 2025, 09:40 AM IST
Bangladesh Cricket Team: পাকিস্তানে টি ২০ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে লিটন দাস

সেলিম রেজা, ঢাকা: দীর্ঘ আলোচনার পর সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেই চুক্তির আওতায় পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানে আয়োজিত হবে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

Add Zee News as a Preferred Source

দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে সিরিজটির চূড়ান্ত রূপরেখা নির্ধারিত হয়।

যদিও প্রাথমিকভাবে পাঁচ ম্যাচের সিরিজ পরিকল্পনা ছিল, শেষ পর্যন্ত তা কমিয়ে তিন ম্যাচে আনা হয়েছে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। লাহোরে ২৫ মে পিএসএলের ফাইনাল হবে। এরপর শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি।

আরও পড়ুন-নজরে 'বাংলার বাড়ি', কবে মিলবে দ্বিতীয় কিস্তির টাকা? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আরও পড়ুন-বাংলার উপরে বিশাল নিম্নচাপ অক্ষরেখা, বিকেলে প্রবল ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে একাধিক জেলা

পাক সফরে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইকেটকিপার লিটন দাস। তিনি এ বছরের শুরুতে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন নাজমুল হোসেন শান্তর পদত্যাগের পর।
এই সিরিজ নিয়ে শুরুতে কিছু অনিশ্চয়তা তৈরি হয়েছিল ভারত-পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনা এবং চলতি মৌসুমে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়ে যাওয়ার কারণে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ দল দুই ভাগে পাকিস্তান যাওয়ার কথা ছিল এবং ২৫ মে ফয়সালাবাদে শুরু হতো পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তবে নিরাপত্তা এবং অন্যান্য দিক বিবেচনায় সিরিজটি লাহোরে সরিয়ে আনা হয় এবং ম্যাচসংখ্যা কমিয়ে তিনটি করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author
.