Digvesh Singh Rathi | IPL 2025: কাঁধ ছাড়িয়ে লম্বা চুল, উইকেট নিয়েই বিরাট ভুল! চরম নিদান বিসিসিআইয়ের

Digvesh Singh Rathi: উইকেট নিয়েই বিরাট ভুল করেছিলেন ক্রিকেটার, বিন্দুমাত্র রেয়াত করল না বিসিসিআই

শুভপম সাহা | Updated By: Apr 2, 2025, 06:18 PM IST
Digvesh Singh Rathi | IPL 2025: কাঁধ ছাড়িয়ে লম্বা চুল, উইকেট নিয়েই বিরাট ভুল! চরম নিদান বিসিসিআইয়ের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: লখনউ সুপার জায়ান্টস তাদের ঘরের মাঠে, গত বুধবার খেলতে নেমেছিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে (LSG vs PBKS)। টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান তুলেছিল লখনউ। জবাবে পঞ্জাব ২২ বল হাতে রেখে ৮ উইকেটে হেসেখেলে জিতে যায়। এই ম্যাচে পঞ্জাবের দুই উইকেটই নিয়েছেন দিগ্বেশ সিং রাঠি (Digvesh Singh Rathi)! চলতি মরসুমে ৩০ লাখ টাকায় সঞ্জীব গোয়েঙ্কার টিমে আসা লেগস্পিনার দুই ওপেনারকে (প্রিয়াংশ আর্য, প্রভসীমরন সিং) আউট করেছেন। চার ওভার হাত ঘুরিয়ে ৩০ রান দিয়েছিলেন। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

দিগ্বেশ এদিন প্রিয়াংশকে ফিরিয়ে যে ভাবে সেলিব্রেশন করেছিলেন, তা ছিল আইপিএলের আচরণবিধির বাইরে। প্রিয়াংশকে আউট করার পর, তাঁর পাশে গিয়ে নোটবুকে কিছু লেখার মতো অঙ্গভঙ্গি করেছিলেন, যা পরিচিত 'নোটবুক সেন্ডঅফ' নামে, অনেকে আবার 'লেটার-রাইটিং সেন্ডঅফ' বলেন। প্রতিবেদনের সঙ্গে দেওয়া ভিডিয়ো দেখলেই বুঝতে পারবেন যে, ঠিক কী করেছিলেন সুনীল নারিনের মতো অ্যাকশনে নজরকাড়া বছর পঁচিশের দিল্লির বোলার। 

কড়া হাতেই আইপিএল পরিচালনা করে বিসিসিআই। তরুণ স্পিনারকে রেয়াত করা হল না। কাউকেই বিসিসিআই ক্ষমা করে না। তাঁর তার ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা হিসেবে কেটে নেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। দিগ্বেশের কাঁধ ছাড়িয়ে লম্বা চুল, উইকেট নিয়েই করলেন বিরাট ভুল! ঘটনাচক্রে দ্বিগেশ ও প্রিয়াংশ সতীর্থ। তাঁরা দিল্লি টি-২০ লিগে একসঙ্গেই খেলেন। 

দ্বিগেশকে ধুয়ে দিয়েছেন সুনীল গাভাসকর, তিনি সেই সময় মাইক্রোফোন হাতে কমেন্ট্রি করছিলেন। কিংবদন্তি বলেন, 'যদি ব্যাটার আউট হওয়ার আগের বলে, চার বা ছক্কা মারে তখন এমন উদযাপন বোধগম্য, একজন বোলারের ছ'টি ডেলিভারি আছে। যদি আপনি পাঁচটি ডট বলের পর উইকেট আসে, তখন এমন কিছু করলে মানায়। কিন্তু এই সমস্ত অঙ্গভঙ্গির অর্থই হল যে, আপনি উইকেটের আশাই করেননি। এখন উইকেট পেয়ে দেখানোর চেষ্টা করছেন।'

ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কেসরিক উইলিয়ামস, যিনি প্রতিপক্ষের ব্যাটারদের আউট করে এভাবেই সেলিব্রেশন করতেন। ২০১৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের সময়, তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে আউট করার পর ডানহাতি পেসার কেসরিক এভাবে উদযাপন করেছিলেন, যদিও পরের ম্যাচে বিরাট ভালো মতো শিক্ষা দিয়েছিলেন কেসরিককে।

আরও পড়ুন: আইপিএলের মাঝেই দলবদল! আবেদনপত্র জমা যশস্বীর, খেলতে খেলতে আচমকা এমন কী হল?

আরও পড়ুন: বোধনের 'বিরাট' বিপত্তি থেকেই শিক্ষা ইডেনের, আইপিএলের মাঝেই উচ্চতা বাড়ল ফেন্সিংয়ের

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.