Virat Kohli: IPL ফাইনালে নামার আগেই বড় ধাক্কা বিরাটের, বেঙ্গালুরুতে পুলিস কেস...

Case against Virat Kohli's pub: মঙ্গলবার প্রথমবার আইপিএলের ট্রফি উঠবে বিরাটের হাতে, এই আশায় বুক বাঁধছে ফ্যানেরা। তার আগেই আইনি সমস্যায় জড়ালেন বিরাট কোহলি। বেঙ্গালুরুতে দায়ের মামলা। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Jun 2, 2025, 05:21 PM IST
Virat Kohli: IPL ফাইনালে নামার আগেই বড় ধাক্কা বিরাটের, বেঙ্গালুরুতে পুলিস কেস...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি বরাবরই খবরের শিরোনামে থাকেন, সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে চর্চায় উঠে আসেন বিরাট কোহলি (Virat Kohli)। মঙ্গলবার আইপিএল ফাইনালে (IPL Final) খেলবে তাঁর টিম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। প্রথমবার আইপিএলের ট্রফি উঠবে বিরাটের হাতে, এই আশায় বুক বাঁধছে ফ্যানেরা। তবে এরই মাঝে আইনি সমস্যায় বিরাট কোহলি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Boxer Imane Khelif Medical Report Leaked: মেয়েই নন ইমানে! ফাঁস হয়ে গেল রিপোর্ট, বক্সিং দুনিয়ায় তুমুল শোরগোল...

তবে ক্রিকেট মাঠে নয়, এই জটিলতা তৈরি হয়েছে বেঙ্গালুরুতে বিরাট কোহলির পাব ও রেস্টুরেন্ট ওয়ান এইট কমিউনকে কেন্দ্র করে। এই রেস্তোরাঁয় ধূমপানের জন্য নির্দিষ্ট জোন নেই, আর সেই কারণেই বিপত্তি। কাব্বন পার্ক থানার পুলিস এই রেস্টুরেন্টের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। অভিযোগ, রেস্টুরেন্টটি COTPA আইন ভেঙেছে।

COTPA আইনের ৪ নম্বর ও ২১ নম্বর ধারা অনুযায়ী মামলা দায়ের হয়েছে। ৪ নম্বর ধারায় বলা হয়েছে, পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ।  তবে হোটেল, রেস্টুরেন্ট বা এয়ারপোর্টের মতো নির্দিষ্ট কিছু জায়গায় ধূমপানের জন্য আলাদা জোন থাকলে অনুমতি দেওয়া হয়। ২১ নম্বর ধারায় রয়েছে, আইন লঙ্ঘনের ক্ষেত্রে কী ধরনের শাস্তি বা ব্যবস্থা নেওয়া হবে, তা নির্ধারণ করে। অর্থাত্‍ রেস্টুরেন্টে ধূমপানের জন্য নির্দিষ্ট এলাকা না থাকায় আইন লঙ্ঘন হয়েছে, এবং সেই কারণে এই মামলা দায়ের হয়েছে। 

শনিবার বেঙ্গালুরু সিটি পুলিস বেশ কিছু জায়গায় তল্লাশি চালায়, যেখানে পাবলিক প্লেসে ধূমপান নিয়ম মানা হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছিল। সেদিনই ওয়ান এইট কমিউনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিস। COTPA (Cigarettes and Other Tobacco Products) সংশোধনী আইন, ২০২৪ অনুযায়ী সম্প্রতি কর্ণাটক সরকার হুক্কা বার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে, এবং তামাকজাত পণ্য কেনার ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করেছে। এরই মাঝে বিপাকে বিরাটের রেস্তোরাঁ। 

আরও পড়ুন- Ranojoy Bishnu: মেঝেতে ছড়িয়ে কাচের টুকরো-মাটি! সারা শরীরে আঁচড়ের দাগ, হচ্ছেটা কী? জেরবার রণজয়...

এর আগেও আইনি ঝামেলায় জড়িয়েছে বিরাটের রেস্তোরাঁ। এর আগেও আইন লঙ্ঘনের জন্য সমস্যায় পড়েছে তারা। ২০২৪ সালের জুন মাসে এই পাব ও রেস্টুরেন্টের বিরুদ্ধে নির্ধারিত সময়ের পরে খোলা রাখার অভিযোগে মামলা হয়। ওই বছরের ডিসেম্বরেই বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকে নোটিস পাঠায় ওই পাবে। অভিযোগ ছিল, ফায়ার সেফটি নিয়ম না মানা। সব মিলিয়ে, ওয়ান এইট কমিউন বারবার বিভিন্ন নিয়ম লঙ্ঘনের কারণে আইনগত জটিলতায় পড়ছে, এবং এবার কর্ণাটক সরকারের নতুন কড়া তামাকবিরোধী পদক্ষেপের মধ্যেই আবারও নজরে এসেছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.