Sourav Ganguly's Clear Message to Selectors: শামি বাদ পড়তেই ক্ষুব্ধ 'দাদা', নির্বাচকদের দিলেন কড়া বার্তা!

Mohammed Shami: ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি ও অধিনায়ক সৌরভ গঙ্গুলি এক স্পষ্ট বার্তায় জানিয়েছেন যে মোহাম্মদ শামি এখনও ফিট ও টিম ইন্ডিয়ায় ফিরে আসার যোগ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন উঠতেই গঙ্গুলি বলেন, শামি এখনো খেলায় সক্রিয়, ফিট এবং দক্ষ। নির্বাচকদের উদ্দেশে তার বার্তা এমন প্রতিভাবান বোলারকে দলে রাখা উচিত। BCCI নির্বাচকরা যদিও শামির ফিটনেস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, গঙ্গুলির মতে, অভিজ্ঞতার বিচারে শামিকে ফেরানো এখন সময়ের দাবি।

রজত মণ্ডল | Updated By: Nov 11, 2025, 06:27 PM IST
Sourav Ganguly's Clear Message to Selectors:  শামি বাদ পড়তেই ক্ষুব্ধ 'দাদা', নির্বাচকদের দিলেন কড়া বার্তা!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় টেস্ট দল ঘোষণা হতেই ক্রিকেট মহলে ফের শুরু হলো তীব্র বিতর্ক। তবে এর কারণ একটাই, অভিজ্ঞ পেসার মহম্মদ শামি'কে দলে রাখা হয়নি। চোট থেকে ফিরে রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে দুর্দান্ত পারফম করা সত্ত্বেও শামিকে উপেক্ষা করায় এবার সরাসরি ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং প্রাক্তন ভারত ক্রিকেট টিমের ক্যাপটেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু ক্ষোভ প্রকাশ নয়, নির্বাচক কমিটির দিকে তিনি ছুঁড়ে দিলেন স্পষ্ট বার্তা 'ফিটনেস এবং দক্ষতার বিচারে শামি এখনও সেরা, কেন তাঁকে তিন ফরম্যাট থেকে বাদ দেওয়া হবে, তার কোনো কারণ তিনি দেখেন না'।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Delhi's Jawaharlal Nehru Stadium: ভেঙে ফেলা হবে দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়াম! সংস্কারের ১৫ বছর পরই...

সম্প্রতি লন্ডনের একটি স্পোর্ট কোচিং প্ল্যাটফর্মের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নাম ঘোষণার পর এক সাংবাদিক সম্মেলনে এই বিস্ফোরক মন্তব্য করেন মহারাজ। শামিকে বাদ দেওয়ার প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তীক্ষ্ণ। সৌরভ বলেন, 'মহম্মদ শামি দারুণ বল করছে রঞ্জি ট্রফিতে। সে এখন ফিট, এবং আমরা সেটা দেখেছি রঞ্জি ট্রফিতে। বাংলার হয়ে সে একার হাতে ম্যাচ জিতিয়েছে।'

২০২৩ বিশ্বকাপে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হওয়ার পর শামি গোড়ালির অস্ত্রোপচার করান। সেই চোট সারিয়ে ফিরে এসেই তিনি মাঠে নামেন। বাংলার হয়ে চলতি রঞ্জি মরশুমে তিনি তিনটি ম্যাচে খেলেছেন এবং মোট ৯১ ওভার বল করেছেন। তার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো মতো, যেখানে তিনি ১৫ উইকেট নিয়ে বাংলাকে পরপর জয় এনে দিতে সাহায্য করেন। এরপরও অনেকে মনে করছেন, তাঁকে বাদ দেওয়া নির্বাচক প্রধান অজিত আগরকার ভবিষ্যতের পরিকল্পনার দিকে ইঙ্গিত করছে বলে।

তবে সৌরভ মনে করেন, ভবিষ্যতের কথা ভেবে একজন বিশ্বমানের পারফর্মারকে বাদ দেওয়া উচিত নয়। তাঁর কথায়, 'আমি নিশ্চিত যে নির্বাচকরা শামির সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তাঁর পারফরম্যান্স দেখছেন। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, ফিটনেস এবং স্কিলের দিক থেকে শামি এখনও সেই পুরোনো শামি-ই রয়েছে।'

উল্লেখ্য, গত মার্চ মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে শামি আর ভারতের নীল জার্সিতে নামেননি। তাঁর পারফরম্যান্স ভালো থাকা সত্ত্বেও নির্বাচক কমিটি তাঁকে এড়িয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে, তবে কি ৩৫ বছর বয়সী এই পেসারের আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারের ইতি ঘটল? নাকি শামি ২০২৩ সালের জুন মাসের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকেই শেষ টেস্ট হিসেবে দেখলেন? এই প্রশ্ন ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। 

আরও পড়ুন- Abhishek Sharma Smashes World Record: বৃষ্টিস্নাত ব্রিসবেনে বিশ্বরেকর্ড অভিষেকের, যুবির শিষ্যই প্রথম ক্রিকেটার হিসেবে...

বাংলার অন্যতম সেরা ফাস্ট বোলারকে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই সোজাসাপ্টা মন্তব্য ভারতীয় ক্রিকেটে নির্বাচকদের উপর প্রবল চাপ সৃষ্টি করল। এখন দেখার, ঘরের ছেলের এই জোরালো সওয়ালের পর নির্বাচকেরা তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনে কিনা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.