WATCH MS Dhoni-Sakshi: বুমরার আগুনে ফুটছেন সাক্ষী, ক্যাপ্টেন কুলের 'ব্যায়েঠ যাও...ব্যায়েঠ যাও...' ভাইরাল নেটপাড়ায়

MS Dhoni Sakshi Viral Video: এমএস ধোনি ও সাক্ষী ধোনির সেমিফাইনালের এক হাসির মুহূর্ত রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে নেটপাড়ার হাসি আর থামছে না।   

শুভপম সাহা | Updated By: Mar 6, 2026, 01:50 PM IST
WATCH MS Dhoni-Sakshi: বুমরার আগুনে ফুটছেন সাক্ষী, ক্যাপ্টেন কুলের 'ব্যায়েঠ যাও...ব্যায়েঠ যাও...' ভাইরাল নেটপাড়ায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডকে রুদ্ধশ্বাস সেমিফাইনালে ৭ রানে হারিয়ে ভারত চলে গিয়েছে ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2026 Final)। গত ৫ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামের ভিআইপি বক্সে বসেছিল চাঁদের হাট। স্পোর্টস দুনিয়ার একাধিক আইকন থেকে বলি সেলেব ও বিজনেস টাইকুন-শিল্পপতিরা এসেছিলেন হাইভোল্টেজ মহারণ দেখতে। 

Add Zee News as a Preferred Source

কে না ছিলেন! 

কিংবদন্তি এমএস ধোনি (MS Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma) ও কেএল রাহুল (KL Rahul) ছিলেন ক্রিকেটারদের তালিকায়। বলি সেলেবদের মধ্যে রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt) ছিলেন। ছোট্ট মেয়ে রাহাও এসেছিল টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপিয়ে। পাওয়া গিয়েছিল অনিল কাপুর (Anil Kapoor), বরুণ ধাওয়ান (Varun Dhawan), তৃপ্তি দিমরি (Triptii Dimri), ও অহন শেট্টিকে (Ahan Shetty)। ভিআইপিদের তালিকায় নীতা আম্বানি (Nita Ambani), আকাশ আম্বানি (Akash Ambani), ইশা আম্বানি (Isha Ambani), শ্লোকা মেহতা (Shloka Mehta) ও রাধিকা মার্চেন্টকেও (Radhika Merchant) পাওয়া গিয়েছে  ভারত-ব্রিটিশ দ্বৈরথে।

আরও পড়ুন: বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত তর সইল না বোর্ডের, সফল T20I ক্যাপ্টেনকে ছেঁটে নিয়োগ নতুন নেতা

লাইমলাইটে ধোনিই

ধোনি মাঠে থাকা মানেই সব আলো তিনিই কেড়ে নেবেন, সেই কথা বলার অপেক্ষা রাখে না। কিংবদন্তি ক্যাপ্টেন কুল, ঐতিহাসিক ওয়াংখেড়েতেই ২০১১ সালে ভারতকে দ্বিতীয়বার ৫০ ওভারের বিশ্বকাপ জিতিয়ে ছিলেন। সেখানেই ফিরেছেন তিনি। আর ভিআইপি বক্সে ধোনির পাশে ছিলেন সাক্ষী। এবার আসা যাক ঘটনার প্রসঙ্গে। ইংল্যান্ডের ইনিংসের ১৮ নম্বর ওভারে ভারতের স্পিডস্টার জসপ্রীত বুমরাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ভয়ংকর হয়ে ওঠা ন জ্যাকব বেথেল এবং স্যাম কারানকে নিয়ন্ত্রণ করার। ইংরেজদের প্রয়োজন ছিল ৪৫ রানের। বুমরা মাত্র ৬ রান দিয়েছিলেন সেই ওভারে। আর ওখানেই ভারত খেলা ছিনিয়ে নেয় ব্রিটিশদের মুখ থেকে। বুমরা শুরুতেই পরপর তিনটি ডেলিভারি পিনপয়েন্ট ইয়র্কার দিয়েছিলেন। আর কারান প্রথম বলই তুলে খেলে বুমরার হাতে পাঠিয়ে দেন। আর সাক্ষী ভাবেন বুমরা সম্ভবত কারানকে ফিরিয়ে দিয়েছেন। শিশুর মতো উচ্ছ্বাসে লাফাতে শুরু করে দেন তিনি। যা দেখে ধোনি দু'হাত দিয়ে হাসি মুখে সাক্ষীকে বোঝান যে, আরে তুমি বসো, কোনও আউটই হয়নি। আর এই ভিডিয়ো রাতারাতি ভাইরাল হয়ে যায়।

আরও পড়ুন: ইংরেজদের বিরুদ্ধে রেকর্ডের পর রেকর্ড ইন্ডিয়ার, কোহলিকে ছুঁয়ে সঞ্জু ভাঙলেন যুবির রেকর্ড

মহারণ

আগামী ৮ মার্চ রবিবার অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত শিরোপা নির্ধারক মেগাযুদ্ধে মুখোমুখি হবে নিউ জিল্যান্ডের। প্রায় ১৪৭ কোটি দেশবাসীর প্রার্থনা শুরু। ধোনি এবং রোহিতের পর সূর্যকুমার যাদব তৃতীয় ভারতীয় অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের চেষ্টা করবেন।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

 

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.