জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তখন চলছে টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final 2026)। মাঠে মহারণে ভারত-নিউ জিল্যান্ড। ক্যামেরা যখন প্যান করে, ভিআইপি বক্সের দিকে ফোকাস করেছিল, তখন অনেকেরই চোখ আটকে গিয়েছিল লাল টপ ও কালো জিন্স পরা এক পরম সুন্দরীর দিকে। এরপরেই নেটপাড়ায় সেই ছবি পোস্ট করে হাজার হাজার মানুষ প্রশ্ন করেছেন যে, কে এই সুন্দরী? যাঁরা চেনেন তাঁরা উত্তরে গিয়ে লিখে আসেন, যে এই রহস্যময়ী আর কেউ নন, তিনি ঈশান কিষানের দীর্ঘদিনের গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়া (Ishan Kishan’s Girlfriend Aditi Hundia)।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: হিন্দুদের মন্দিরেই কেন সর্বধর্মের বিশ্বকাপ? কীর্তিকে তুলোধনার ত্রিফলা আক্রমণ, এফোঁড়–ওফোঁড় করলেন গৌতি-ভাজ্জি-ঈশান
ঈশান-অদিতি
ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর দেখা যায় যে, অদিতি মাঠে চলে আসেন। ঈশানের বাহুলগ্না হয়েই ছিলেন তাঁর বান্ধবী। ঈশান-অদিতির একাধিক ছবি-ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে। তবে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, উদযাপনের রাতে উষ্ণতায় মুড়ে একে-অপরের ঠোঁটে-ঠোঁট ডুবিয়েছেন। তবে এই ছবির কোনও বিশ্বাসযোগ্য বা আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। প্রধান সংবাদমাধ্যম এবং ক্রিকেট মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এমন কোনও ঘটনার উল্লেখ নেই। ব্যাপক মনোযোগ আকর্ষণ করতেই কৃত্তিম মেধার হাত ধরে এই ছবি কারোর বানানো। এরকম কিছুই ঘটেনি মাঠে। সেলেব থেকে শুরু করে ক্রিকেটাররা প্রায়শই এই কারসাজির শিকার হন। তাঁরা বিভ্রান্তিকর পোস্টের বিষয়বস্তু হয়ে ওঠেন। যা নেটপাড়ায় রাতারাতি চাঞ্চল্যকর গল্প তৈরি করে। এখানেই শেষ নয় সম্পাদিত ক্যাপশনের সঙ্গে আসল ছবি মিশিয়েই এই ভুয়ো ককটেল পরিবেশন করা হয়। এই ক্ষেত্রেও ঈশান-অদিতির অন্তরঙ্গ হওয়ার কোনও নির্ভরযোগ্য উৎস বা আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। এবং বিশ্বাসযোগ্য প্রমাণ না পাওয়ায় সতর্কতার সঙ্গেই বিবেচনা করা উচিত বলেই জানাচ্ছে ফ্যাক্ট চেক।
অদিতি হুন্ডিয়া কে?
জয়পুরের মেয়ে অদিতি পেশায় মডেল, ফ্যাশন প্রভাবশালী এবং ব্যবসায়ী। তিনি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৭ প্রতিযোগিতায় ফাইনালিস্ট হিসেবে জাতীয় স্বীকৃতি অর্জন করেন এবং পরবর্তীতে মিস ডিভা সুপারন্যাশনাল ২০১৮ জেতেন। ঈশান-অদিতির দীর্ঘদিনের সম্পর্ক। ফ্যাশন উদ্যোক্তা অদিতির নিজস্ব মহিলাদের পোশাকের লেবেল, লেবেল অদিতি হুন্ডিয়ার রয়েছে। যা হাতে তৈরি এথনিকের উপর ফোকাসড। অদিতি, তাঁর মা ববিতার সঙ্গে সঙ্গিনী নামে এক সংগঠন চালান। যারা অনাথ শিশুদের সহায়তায় কাজ করে। অদিতি জয়পুরের ইন্টারন্যাশনাল স্কুলেই পড়াশোনা করেছেন। পরে জয়পুরের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিবিএ ডিগ্রি অর্জন করেন।
ঈশান-অদিতির সম্পর্ক
ক্রিকেটার বা মডেল কেউই কখনও নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। তবে ফাইনালের পর, তাঁদের মুহূর্ত যাপনই বলে দিচ্ছে যে, তাঁরা প্রেমের সম্পর্কেই আছেন। বিশ্বকাপচলাকালীন ঈশানের ঠাকুরদা এক ইন্টারভিউতে বলেছেন, ' ঈশান যাকে বিয়ে করতে চায় আমরা তাকেই মেনে নিতে তৈরি। অদিতি ওর গার্লফ্রেন্ড। সে একজন মডেল।' ঈশানের মা সুচিত্রা দেবী আবার বিশ্বকাপের মাঝেই বলছেন, 'ঈশানের এখন ক্রিকেট খেলার সময়। বিয়ের বিষয়ে কথা বলার মতো বয়স ওর হয়নি। ঠাকুরদার একটু বয়স হচ্ছে। তাঁরা সবসময় একটু উত্তেজিতই থাকেন। সোশ্যাল মিডিয়ায় তো কিছু না কিছু উঠেই আসে। সোশ্যাল মিডিয়ায় যা দেখেছেন, তার উপর ভিত্তি করেই তিনি এই সব কথা বলেছেন।' তবে বিশ্বকাপ ফাইনালের পর আর ঈশানজননীর আর লুকনোর জায়গা থাকল না।
আরও পড়ুন: সূর্যদের অকল্পনীয় টাকা দিল বিসিসিআই, বিশ্বকাপের মোট পুরস্কার মূল্যকেও ছাপিয়ে গেল নগদের পরিমাণ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)