WATCH Harry Kane: ১৫ বছরের কেরিয়ারে অবশেষে হ্যারির ট্রফি! বুন্দেশলিগা জিতে ভাসলেন ফেনিল স্রোতে...

Harry Kane finally wins a trophy: দেড় দশকের কেরিয়ারে ছিল না ট্রফি, তবে এবার 'শাপমোচন'! এখন হ্যারি কেনও ট্রফিজয়ী  

শুভপম সাহা | Updated By: May 5, 2025, 01:36 PM IST
WATCH Harry Kane: ১৫ বছরের কেরিয়ারে অবশেষে হ্যারির ট্রফি! বুন্দেশলিগা জিতে ভাসলেন ফেনিল স্রোতে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের (England) ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনের (Harry Kane) দেড় দশকের পেশাদার কেরিয়ার। তবে কখনও কোনও দলীয় ট্রফি না জেতার চরম দুর্ভাগ্যের শিকলে বন্দি ছিলেন তিনি। তবে অবশেষে 'শাপমোচন' হ্যারির! বায়ার্ন মিউনিখের (FC Bayern Munich) হয়ে জার্মান চ্যাম্পিয়ন হয়ে তিনি বুন্দেশলিগা (Bundesliga) জিতলেন। বায়ার্ন দেশের শ্রেষ্ঠ টুর্নামেন্ট জিতলেও সব আলো কিন্তু হ্যারিই কেড়ে নিলেন। 

Add Zee News as a Preferred Source

লিগজ়িগের বিরুদ্ধে ৩-৩ ড্র করে শিরোপা জয়ের অপেক্ষা বেড়েছিল বায়ার্নের। কিন্তু অন্য ম্যাচে ফেইবুর্গের বিরুদ্ধে ২-২ ড্র করে বায়ের লেভারকুসেন। আর তাতেই বায়ার্ন বাজিমাত করে ফেলে। লিগ টেবলের শীর্ষে (৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট) থেকে তারা ট্রফি ধরে রাখল। দুয়ে থাকা লেভারকুসেন (৩২ ম্যাচে ৬৮ পয়েন্ট) চেষ্টা করেও আর বায়ার্নের পয়েন্ট স্পর্শ করতে পারবে না। ফলে কেনের কোম্পানি দুই ম্যাচ হাতে রেখে বুন্দেশলিগার মুকুট পুনরুদ্ধার রেকর্ড চ্যাম্পিয়নদের। জার্মানির শীর্ষ লিগে সর্বাধিক শিরোপা জয়ের রেকর্ড আরও সমৃদ্ধ হলো বায়ার্নের। তারা এখন ৩৪ বারের চ্যাম্পিয়ন। ৯টির বেশি এই ট্রফি নেই আর কোনও দলেরই।

আরও পড়ুন: ইডেনে বিধ্বংসী রিয়ান হাঁকালেন ৬,৬,৬,৬,৬,৬! গেইল-জাদেজাকে ছুঁয়েও কেন হল না ইতিহাস?

সেই ২০১০ থেকে সিনিয়র ফুটবল কেরিয়ার শুরু কেনের। ২০২৩ পর্যন্ত তিনি খেলেছেন টটেনহ্যাম হটস্পারে। টানা ১৩ বছর টটেনহ্যামে খেলে ৩১৭ ম্যাচে ২১৩ গোল করেছেন কেন। কিন্তু কখনও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাননি তিনি। তাঁর অধিনায়কত্বে ইংল্যান্ড কিন্তু বিশ্বকাপ এবং ইউরো কাপে বেশ ভাল খেলেছে। কিন্তু জেতা হয়নি ট্রফি। ইংল্যান্ডের হয়ে শেষ দু'টি ইউরোর ফাইনালে হারেন তিনি। এছাড়া টটেনহ্যামের ফাইনাল হারেন তিনবার। ২০১৬-১৭ মরসুমে প্রিমিয়র লিগে দলটি হয়েছিল রানার্স।

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harry Kane (@harrykane)

ইংল্যান্ড জাতীয় দল ও টটেনহ্যাম হটস্পারের রেকর্ড গোলদাতা কেন। দেশের হয়ে কেন ১০৫ ম্যাচে ৭১ গোল করেছেন। বুন্দেশলিগায় গত মরসুমে ৩২ ম্যাচে ৩৬ গোল করেছিলেন কেন। এই মরসুমে এখনও পর্যন্ত ২৯ ম্যাচে তাঁর পা থেকে এসেছে ২৪ গোল। গোলের পর গোল করে গিয়েছেন। তবে কখনও ট্রফিই জিততে পারেননি। অবশেষে ট্রফি জয়ী হয়ে কেন ভেসে গিয়েছেন ফেনিল স্রোতে। বন্ধুদের সঙ্গে শ্যাম্পেন-বিয়ার উদযাপনে ভেসেছেন তিনি। 

আরও পড়ুন: ১৮ বছরে ৬২ নম্বর ৫০, বিরাট ব্যাটে অবিশ্বাস্য ঐতিহাসিক ৫ রেকর্ড, জঙ্গলের রাজা একজনই

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.