জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতায় 'মেসি ম্যাসাকার' (Messi In Kolkata) এখন বঙ্গ রাজনীতির কাজিয়ার কেন্দ্রে। আর্জেন্টাইন কিংবদন্তিকে নিয়ে শাসক-বিরোধী মেতেছে অন্য খেলায়। হাজার-হাজার টাকা খরচ করেও মেসির দর্শন না পেয়ে চরম ক্ষোভে ফেটে পড়েছিল জনতা। তাঁরা যুবভারতীতে তাণ্ডব রীতিমতো চালান। ভাঙচুর ও লুটপাট চলে শহরের আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামে।
Add Zee News as a Preferred Source
পাশাপাশি চলেছে খাবার-পানীয়র চরম কালোবাজারি। ১০ টাকার চিপসের প্যাকেট ১৫০ টাকায়। ২০ টাকার জলের বোতল ২০০ টাকায় ও ৫০ টাকার পপর্কন ১৫০ টাকায় বিক্রির ভুরিভুরি অভিযোগ উঠেছে সোশ্যাল মিডিয়ায়। স্টেডিয়ামে ১২ হাজারি আসনের সঙ্গে ৩০০ টাকায় পচা চাউমিন ও চিকেন বিক্রির অভিযোগ পদ্মশিবিরের। এই মর্মে একটি ভিডিয়ো পোস্ট করে তারা তৃণমূলকে বিঁধেছে।
আরও পড়ুন: কেউ ভাঙল চেয়ার, কেউ ছিঁড়ল জাল, কেউ তুলল কার্পেট! যুবভারতীর ভাঙচুর যেন বাংলাদেশের গণভবন লুঠপাট...
বিজেপি X হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে। সেখানে দেখা যাচ্ছে যে, এক দর্শক যুবভারতীর ফুড স্টলে এসে চাইনিজ কম্বো কিনেছেন। তিনি চাউয়ের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্রেতাকে। যা শুনে বিক্রেতা তাঁকে 'নিজেদের ব্যাপার' বলেই আরও বেশি করে চাউ দেন প্লেটে। এবং ক্রেতা অতিরিক্ত চাউ নিতে অস্বীকারও করে জানান যে, এক্সট্রা নিয়ে তিনি কী করবেন। ক্রেতাকে ভিডিয়োতে বলতে শোনা গিয়েছে যে, চাউ থেকে গন্ধ ছাড়ছে। যদিও বিক্রেতা সেই চাউ নিজে খেয়ে বলেন যে, ঠিকই আছে। এরপর ওই ক্রেতা আরেকজন কম্বো প্লেটের চিকেন খাইয়ে জানতে চেয়েছিলেন, যে তা মুখে দেওয়ার মতো কিনা! তিনি মুখ থেকে তা বার করে দেন। ক্রেতা এরপর জানান যে, ৩০০ টাকাটা তাঁর কাছে বড় কথা নয়, তবে খাবারের নামে তাঁকে পুরো ঠকানো হয়েছে। যা তিনি মেনে নিতে পারেননি। এই নিয়ে কথা কাটাকাটিও হয়।
আরও পড়ুন: 'যে ভিআইপিদের সেখানে থাকার কথা নয়...'! এবার বিস্ফোরক কল্যাণ-বাইচুং-বাজাজ...
বিজেপি-র ভিডিয়োর সঙ্গে টেক্সটে লিখেছে, 'টিএমসি-র স্বৈরাচারী শাসনে মেসির 'GOAT' সফর বাংলার দুঃস্বপ্নে পরিণত হয়েছে! বাধাগ্রস্ত আসনের টিকিটের দাম ১২০০০ টাকা! বাসি চাউমিন বিক্রি হয়েছে ৩০০ টাকায়, আর ২০ টাকার সাধারণ জলের বোতল ২০০ টাকায় বিক্রি করে চলছে চরম লুটপাট! মমতার সাঙ্গপাঙ্গরা ব্যক্তিগত লুটের জন্য জনগণের আনন্দকে ছিনতাই করেছে! এই দুর্নীতিবাজ প্রভুদের বিতাড়িত করে কেলেঙ্কারির সিন্ডিকেট থেকে আমাদের সোনার বাংলাকে পুনরুদ্ধার করার এটাই সময়!'
মেসির কলকাতা সফরে জুড়ল চরম বিশৃঙ্খলা। সল্টলেক স্টেডিয়ামে ভক্তদের জন্য ছিল এক দুঃস্বপ্নের অভিজ্ঞতা। বিশ্বকাপজয়ী মাত্র ২০ মিনিটের জন্য মাঠে থেকে ফিরে যেতে বাধ্য় হয়েছিলেন। ঘণ্টাখানেকের উপরই তাঁর মাঠে থাকার কথা ছিল যদিও। শনিবার ১৩ ডিসেম্বর, ২০২৫ কালো দিন হয়ে লেখা থাকবে বাংলার ইতিহাসে। শতদ্রু দত্তর রাজসূয় যজ্ঞের আলো বদলে যায় বিভীষিকার আঁধারে। এই মুহূর্তে শতদ্রু ১৪ দিনের পুলিসি হেফাজতে।
আরও পড়ুন: 'এরপরই বিরক্ত হয়ে মেসি...'! কার জন্য রণক্ষেত্র যুবভারতী? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)