IIT Baba IND vs PAK Champions Trophy 2025: ভারত জিততেই পুরো ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন 'আইআইটি বাবা'!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025), গত রবিবার 'মাদার অফ অল ব্যাটল'-এ মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (IND vs PAK Champions Trophy 2025)। মহম্মদ রিজওয়ানদের ২৪১ রান তাড়া করে রোহিত শর্মার ভারত ৪৫ বল হাতে রেখে হেসেখেলে ৬ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। নখ-দাঁতহীন পাকিস্তানের বিরুদ্ধে ভারত জিততে পারবে না বলেই ভবিষ্যদ্বাণী করেছিলেন মহাকুম্ভে ভাইরাল হওয়া 'আইআইটি বাবা' (IIT Baba) ওরফে অভয় সিং। আর ভারত জিততেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অভয়!
আরও পড়ুন: 'যতই জোর লাগাও এবার কিন্তু...'আইআইটি বাবা'র ভারত-পাক ম্যাচের ভবিষ্যদ্বাণী ভাইরাল
ভারত-পাক ম্যাচের এক পডকাস্টে এসে অভয় বলেছিলেন, 'আমি তোমাকে প্রথমেই বলে দিচ্ছি, এবার ইন্ডিয়া জিতবে না। সে বিরাট কোহলি বা যে কেউ। যতই জোর লাগাও এবার কিন্তু জিততে পারবে না। আমি বারণ করে দিয়েছি, তার মানে জিতবে না। ভগবান বড় না তুমি বড়, সেটা দেখা যাবে!' ঘটনাচক্রে ভারত জেতে এবং বিরাটও সেঞ্চুরি হাঁকান। মহারণ শেষ হওয়ার পরেই 'আইআইটি বাবা'কে ধুয়ে দিয়েছিল নেটপাড়া। কেউ তাঁকে রেয়াত করেনি!
তুমুল সমালোচিত হয়ে এবার ক্ষমা চেয়ে নিলেন 'আইআইটি বাবা'! তিনি তাঁর এক্স হ্য়ান্ডলে ভারতের জয়ের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি শেয়ার করেছেন। তার সঙ্গে লিখেছেন, 'আমি প্রকাশ্যে ক্ষমা চাইছি এবং আপনাদের সকলকে সেলিব্রেট করতে অনুরোধ করছি। এখন পার্টির সময়... আমি মনে মনে জানতাম ভারতই জিতবে।'...
আরও পড়ুন: নাদালের ঘড়িই হার্দিকের হাতে! ৭ কোটির টাইমপিসের কী বিশেষত্ব? ৫০ পিসের একটি আম্বানিরও
এবার মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন অভয়। মুখে একগাল দাড়ি, সুন্দর কথা বলেন এই তরুণ। মুম্বই আইআইটি থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারি করেছেন অভয়। তারপর গ্রাফিক্সেও কোর্স করেছেন। বিদেশে মাসিক ৩ লক্ষ টাকার চাকরিও করেছেন। তবে কিছুই তাঁর ভালোলাগেনি। সত্যের খোঁজে ঈশ্বরের নামে বেরিয়ে পড়েছেন পথে পথে। হরিয়ানার বাসিন্দা অভয় এখন একাধিক বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে শুরু করেছেন।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
মহাকুম্ভের জুনা আখাড়া থেকে যদিও অভয়কে বার করে দেওয়া হয়েছিল। গুরু মহন্ত সোমেশ্বর পুরীর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জুনা আখাড়ার এক সন্ন্যাসী জানিয়ে ছিলেন যে, অভয় সাধু নন, একজন ভবঘুরে। উনি টিভিতে যা খুশি পেরেছেন, বলেছেন। যদিও অভয় মানতে অস্বীকার করেছিলেন যে, তাঁকে বহিষ্কার করা হয়েছিল। বরং তাঁর দাবি ছিল, আখড়ার সাধুরা তাঁর সম্পর্কে গুজব ছড়িয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
NZ
|
VS |
IND
|
| New Zealand beat India by 7 wickets | ||
| Full Scorecard → | ||
|
NZ
|
VS |
IND
|
| India beat New Zealand by 4 wickets | ||
| Full Scorecard → | ||
|
ENG
|
VS |
AUS
|
| Australia beat England by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.