Imane Khelif medical report leaked: আসলে মেয়েই নন ইমানে খেলিফ! ফাঁস হল রিপোর্ট-
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে সোনা জেতার পর থেকে খবরের শিরোনামে আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ। প্যারিসে জয়ের পর থেকেই লিঙ্গ-যোগ্যতার বিরোধের সূত্রপাত হয়। ফরাসি সাংবাদিক জাফফার আইত আউদিয়ার একটি প্রতিবেদন অনুসারে, আলজেরিয়ান বক্সারের 'আভ্যন্তরীণ টেস্টিক্যালস, মাইক্রোপেনিস এবং এক্স-ওয়াই ক্রোমোজোম' (internal testicles and XY chromosomes) উপস্থিত। এই অবস্থাকে ফাইভ-আলফা রিডাক্টেস ইনসাফিসিয়েন্সি (5-alpha reductase insufficiency) বলা হয়। ২০২৩ সালের জুন মাসে প্যারিসের ক্রেমলিন-বিসেত্রে (Kremlin-Bicetre Hospital) এবং আলজিয়ার্সের মহম্মদ লেমিন দেবাঘিন (Mohamed Lamine Debaghine Hospital) হাসপাতালের বিশেষজ্ঞরা এই প্রতিবেদনটি তৈরি করেছিলেন বলে জানা যায়। এই প্রতিবেদনে খলিফের এমআরআই রিপোর্টে (MRI) টেস্টিক্যালসের উপস্থিতি এবং জরায়ুর অভাব সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় অলিম্পিক্স সংস্থাকে ট্যাগ করে আলজেরিয়াকে দেওয়া স্বর্ণপদক ফিরিয়ে নিতে বলেছেন।
newsTRENDING NOW
আরও পড়ুন: IPL-এ বৃষ্টি রাজনীতি? ইডেনের ম্যাচ সরল কেন! জানুন বিশদে
ইমন খলিফের মহিলাদের ৬৬ কেজি বিভাগে অংশগ্রহণের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। এরপরই ফেব্রুয়ারি মাসেই একটি আদেশ নির্বাহীতে স্বাক্ষর করে, ট্রান্সজেন্ডার খেলোয়াড়দের মহিলা বিভাগে অংশগ্রহণ নিষিদ্ধ করেন ট্রাম্প। সমস্ত বক্সিং ফেডারেশনগুলিতে বক্সারদের লিঙ্গ পরীক্ষা বাধ্যতামুলক করা হয় এবং আলজেরিয়ার বক্সিং চ্যাম্পিয়ন ইমন খলিফকে আসন্ন ইভেন্টগুলিতে অংশগ্রহণের জন্য জেনেটিক লিঙ্গ পরীক্ষা করাতেই হবে বলে জানিয়ে দেয় ওয়ার্ল্ড বক্সিং ফেডারেশন। এরপরই ফাঁস হওয়া এক রিপোর্টে জানা যায় যে, আসলে তিনি একজন পুরুষ। আন্তর্জাতিক বক্সিং অ্যাসোসিয়েশন (IBA), ২০২৩ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে খলিফের অংশগ্রহণ নিষিদ্ধ করে। এমনকি মার্কিন মুলুকে Gender-aid Sports Policy -র সমালোচনায় বারবার উঠে এসেছে খলিফের উদাহরণ। যদিও এই বিষয়ে খেলিফ বলেছেন- 'আমি নিজেকে একজন মেয়ে হিসেবে দেখি, ঠিক অন্য যেকোনো মেয়ের মতো। আমি একজন মেয়ে হিসেবে জন্মগ্রহণ করেছি, একজন মেয়ে হিসেবে বেড়ে উঠেছি এবং আমার পুরো জীবন একজন মেয়ে হিসেবেই কাটিয়েছি।'
আরও পড়ুন: 'সাহস কী করে হয়?' কিংবদন্তির জার্সি নম্বর ভারতীয় পেসারের! ক্ষোভে জ্বলছে নেটপাড়া...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
PBKS
(20 ov) 210/5
|
VS |
DC
216/7(19 ov)
|
| Delhi Capitals beat Punjab Kings by 3 wickets | ||
| Full Scorecard → | ||
|
MI
(20 ov) 166/7
|
VS |
RCB
167/8(20 ov)
|
| Royal Challengers Bengaluru beat Mumbai Indians by 2 wickets | ||
| Full Scorecard → | ||
|
LSG
(20 ov) 203/8
|
VS |
CSK
208/5(19.2 ov)
|
| Chennai Super Kings beat Lucknow Super Giants by 5 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.