বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে চাপে ভারত অধিনায়ক বিরাট কোহলি
অষ্ট্রেলিয়া বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্ট খেলতে নামার যথেষ্ট চাপে ভারত অধিনায়ক বিরাট কেহলি । নেতা হিসাবে কোহলির টেস্টে অপরাজিত থাকার তকমা মুছে গেছে পুণে টেস্টে । টানা উনিশটি টেস্টে অপরাজিত থাকার পর তিনশো তেঁতত্রিশ রানে হারতে হয় অষ্ট্রেলিয়া বিরুদ্ধে প্রথম টেষ্ট । তাই শনিবার গার্ডেন সিটিতে স্মিথদের বিরুদ্ধে নামার আগে মানসিকভাবে কিছুটা ব্যাকফুটে ভারতীয় দল । তবে সেটাকে প্রশয় না দিয়ে গার্ডেন সিটির বাইশ গজেই ঘুরে দাড়াতে চাইছেন কোহলিরা । শুক্রবার অনুশীলনে ব্যাটিং,বোলিং এবং ফিল্ডিং সেশনের পর যে সেশনকে সবচেয়ে বেশী গুরুত্ব দেওয়া হয়েছে তা হল ভোকাল সেশন । সেখানে মিচেল স্টার্কের রিভার্স সুইং আর ও-কিফের আর্ম ডেলিভারিকে বিশেষভাবে বিশ্লেষণ করা হয় । পুণে ভুলে সবাইকে সামনের দিকে তাকানোর নির্দেশ দেওয়া হয়েছে । পুণের দল থেকে দু-একটা পরিবর্তন হতে পারে ।