IND vs ENG 4rd T20I: সিরিজের শেষ ম্যাচ এখন নিয়মরক্ষার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এখনও ১ ম্যাচ বাকি। চতুর্থ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে কার্যত উড়িয়ে দিয়ে সিরিজ পকেটে পুরে ফেলল ভারত। ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিলেন সূর্যকুমাররা। ৩ উইকেট রবি বিষ্ণোই ও হর্ষিতের। ২টি শিকার করলেন বরুণ চক্রবর্তী। হাফসেঞ্চুরি শিবম-হার্দিকের।
পাঁচ ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল ভারতই। কিন্তু তৃতীয় ম্যাচে হেরে যান সুর্যকুমাররা। আজ, পুণে চতুর্থ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দু'দেশ। এদিন প্রথমই টসে হারেন অধিনায়ক সূর্যকুমার। ফলে ফিল্ডিং নয়, ভারতকেই প্রথম ব্যাট করতে হয়। কিন্তু ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন। রান পাননি সূর্য ও তিলকও। ফলে একসময়ে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া।
পাল্টা আক্রমণের রাস্তা নেন হার্দিক পাণ্ডিয়া ও শিবম দুবে। ৩০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন রিঙ্কু সিং। ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে শেষ হয় ভারতের ইনিংস। জবাবে শুরুটা একেবারে খারাপ করেনি ইংল্যান্ডও। ওপেনিং জুটিতেই ৬২ রান তুলে নেয় তারা। কিন্তু মোক্ষম সময়েই ফর্মে ফিরলেন রবি বিষ্ণোই। ডাকেট ও বাটলারকে দ্রুত ফিরিয়ে দেন তিনি। যোগ্য সঙ্গ দিয়ে সল্টের উইকেট ছিটকে দেন অক্ষর প্যাটেল। আহত শিবম দুবের জায়গায় নামেন হর্ষিত রানা। আর এদিনই টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হল তাঁর। ভারতের স্পিনারদের দাপটেই ১৬৬ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
আরও পড়ুন: WATCH | Virat Kohli: মাত্র ৬ রানে ক্লিন বোল্ড! বোর্ডের কড়া দাওয়াই কাজে এল না, রাজা সেই ফকিরই...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
LIVE|
WI
(32.5 ov) 92/6 (75 ov) 205
|
VS |
NZ
278/9(74.4 ov)
|
| Full Scorecard → | ||
|
SA
(20 ov) 213/4
|
VS |
IND
162(19.1 ov)
|
| South Africa beat India by 51 runs | ||
| Full Scorecard → | ||
|
PHI
(20 ov) 182/5
|
VS |
INA
104(18.5 ov)
|
| Philippines beat Indonesia by 78 runs | ||
| Full Scorecard → | ||
|
SIN
(20 ov) 156/8
|
VS |
THA
152/9(20 ov)
|
| Singapore beat Thailand by 4 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.