Saina Nehwal Retires: 'শরীর আর দিচ্ছে না, আর চাহিদা মেটাতে পারছি না! Sorry...', সাইনার বিদায়...

Saina Nehwal Retirement: 'হাঁটু আর সঙ্গ দিচ্ছে না, আর পারছি না।' পডকাস্টে অবসরের ঘোষণা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের। তিনি আরও জানান, আমি খেলেছি আমার নিজের শর্তে, বিদায়ও নেব আমার নিজের শর্তে।

সৌমিতা খাঁ | Updated By: Jan 20, 2026, 12:29 PM IST
Saina Nehwal Retires: 'শরীর আর দিচ্ছে না, আর চাহিদা মেটাতে পারছি না! Sorry...', সাইনার বিদায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছরশুরুতেই বড় ঘোষণা ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের। অবশেষে অবসর ঘোষণা অলিম্পিক ব্রোঞ্জ মেডেলজয়ীর। সাইনা জানিয়েছেন, তিনি প্রতিযোগিতামূলক ব্যাডমিন্টন থেকে অবসর নিচ্ছেন। ব্যাডমিন্টন তারকা নিজেই জানালেন, তাঁর শরীর এখন প্রফেশনাল খেলার চাহিদা মেটাতে পারছেন না, তাই তিনি আর এই খেলাটি চালিয়ে যেতে পারবেন না।

Add Zee News as a Preferred Source

সাইনা শেষবার ২০২৩ সালে সিঙ্গাপুর ওপেনে খেলেছিলেন। প্রায় তিন বছর ধরে তিনি কোর্টে আসেননি। হাঁটুর চোট তাকে দীর্ঘদিন ধরে ব্যাডমিন্টনের জগৎ থেকে দূরে রেখেছিল। ৩৫ বছর বয়সী ব্যাডমিন্টন তারকা এক পডকাস্টে বলেন, 'আমি দুই বছর আগে খেলাকে বিদায় জানিয়েছি। আমি খেলেছি আমার নিজের শর্তে, বিদায়ও নেব আমার নিজের শর্তে। আর যদি আপনি খেলতে না পারেন, তাহলে কোনও সমস্যা নেই।'

আরও পড়ুন:Watch Top Cop Suspended: অফিসে বসে বিভিন্ন মহিলাদের সঙ্গে মাখামাখি! VDO ভাইরাল হতেই সাসপেন্ড রাজ্যের টপ কপ, মুখ্যমন্ত্রী রেগে গিয়ে...

সাইনা আরও জানান, তাঁর অবসরের মূল কারণ হাঁটুর গুরুতর সমস্যা। সাইনা বলেন, 'আমার কার্টিলেজ পুরোপুরি ক্ষতিগ্রস্ত, আর্থরাইটিস আছে। এটি আমার পরিবার ও কোচের জানা উচিত ছিল। আমি শুধু বলেছি, ‘এখন সম্ভব নয়, এটা খুব কঠিন।' অবসর ঘোষণা প্রসঙ্গে সাইনা বললেন, 'মানুষরা ধীরে ধীরে বুঝতে শুরু করেছিল যে আমি আর খেলছি না'। হাঁটুর চোটের কারণে তিনি বলেন, 'আমার হাঁটু আগের মতো সঙ্গ দিচ্ছে না। বিশ্বের সেরা হতে গেলে অন্তত আট থেকে নয় ঘণ্টা প্র্যাকটিস করতে হয়। আমি সেখানে দু’ঘণ্টাতেই থেমে যেতাম।'

সোনালি কেরিয়ার:

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়স থেকেই শুরু হয় সাইনার কেরিয়ার। সাইনা ভারতের প্রথম খেলোয়াড়, যিনি দেশের জন্য প্রথম অলিম্পিক জয় করেছেন। ব্যাডমিন্টনে অলিম্পিক ব্রোঞ্জ জেতা খেলোয়াড় সাইনা। এছাড়াও, ২০১৫ সালে তিনি বিশ্ব র‌্যাঙ্কিংয়ে নম্বর ১ হয়েছিলেন। তিনি ২০০৮ সালে বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ, ২০০৯ সালে ইন্দোনেশিয়া ওপেন সুপার সিরিজ, এবং ২০১০ ও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসের গোল্ড মেডেল জিতেছেন। সাইনা হলেন প্রথম ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় যিনি কমনওয়েলথ গেমসে দুটি সিঙ্গল গোল্ড মেডেল জিতেছেন।

এর পাশাপাশি ভারত সরকার তাঁকে বিভিন্ন সম্মানে ভূষিত করেছে, যেমন-- অর্জুন পুরস্কার (২০০৯),  মেজর ধ্যানচন্দ খেলা রত্ন (২০১০), পদ্মশ্রী (২০১০), পদ্মভূষণ (২০১৬)।

আরও পড়ুন:Bengal Weather Update: কুয়াশার আড়ালে উষ্ণতার আগমন! ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা, আগামীকাল থেকে আরও...

সাইনার ব্যক্তিগত জীবন:
গত বছর, ২০২৫-এর ১৩ জুলাই সাইনা আচমকাই সাত বছরের দাম্পত্যের বিচ্ছেদের ঘোষণা করেন। যা তাঁর ফ্য়ানেদের স্তম্ভিত করে দিয়েছিল। কিন্তু ঘোষণার কয়েক সপ্তাহ পর, সাইনা ফের তাঁর স্বামীর সঙ্গে ছবি পোস্ট করেন জানান, তাঁরা আবার একসঙ্গে নতুনভাবে চেষ্টা করছেন।

২০১৮ সালে দীর্ঘদিনের বন্ধু, খেলার পার্টনার পারুপল্লীকে বিয়ে করেন। সাইনা ও পারুপল্লি হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে ব্যাডমিন্টন ক্যারিয়ার শুরু করেন। সাইনা যেখানে অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ও বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন, সেখানে কাশ্যপও কমনওয়েলথ গেমসে সোনা জিতে এবং আন্তর্জাতিক স্তরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তোলেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Khan

আশুতোষ কলেজ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়-- সাংবাদিকতা নিয়েই পড়াশোনা। আন্তর্জাল সাংবাদিকতায় পেশাগত হাতেখড়ি। লেখেন সব বিষয়েই, তবে ক্রাইমের খবরের আনাচকানাচে ঘোরাঘুরিতে বেশি আগ্রহ। অনুক্ষণ শিক্ষানবিশ...

...Read More

.