Messi in Kolkata: 'যে ভিআইপিদের সেখানে থাকার কথা নয়...'! এবার বিস্ফোরক কল্যাণ-বাইচুং-বাজাজ...

Messi in Kolkata: মেসি-ম‍্যাসাকার নিয়ে বিস্ফোরক বিবৃতি দিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে, ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া ও দিল্লি এফসি-র ডিরেক্টর রঞ্জিত বাজাজ।   

শুভপম সাহা | Updated By: Dec 14, 2025, 04:39 PM IST
Messi in Kolkata: 'যে ভিআইপিদের সেখানে থাকার কথা নয়...'! এবার বিস্ফোরক কল্যাণ-বাইচুং-বাজাজ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেসি...মেসি...মেসি! এখন বঙ্গজ সংবাদ শিরোনামে শুধুই আর্জেন্টাইন কিংবদন্তি। আর হবেই না বা কেন! ভুবনজয়ী ফুটবলের বরপুত্র, কলকাতায় এসে যে 'ট্রিটমেন্ট' পেয়েছেন, তা নিয়ে সর্বত্র কাটাছেঁড়া চলছে। মেসির আতিথেয়তায় কলকাতা তথা গোটা বাংলার মুখ পুড়েছে বিশ্বের দরবারে। আর এবার মুখ খুললেন কল্যাণ চৌবে (Kalyan Chaubey) থেকে বাইচুং ভুটিয়া (Bhaichung Bhutia) হয়ে রঞ্জিত বাজাজ (Ranjit Bajaj)

Add Zee News as a Preferred Source

এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে: গোটা পৃথিবী মেসি আর রোনাল্ডোয় বিভক্ত। সবাই এদের ফলো করে। লেজেন্ডারি খেলোয়াড়দের আনার ক্ষেত্রে একটা প্রটোকল থাকে। এখানে কিছুই মানা হয়নি। এর প্রভাব আগামী ৫০ বছর বাংলায় থাকবে। ভবিষ্যতে বড় ইন্টারন্যাশনাল ম্যাচ কলকাতায় বাধা পাবে।

ভারতের প্রাক্তন ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া: যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং মাঝেমধ্যে এই ভিআইপি সংস্কৃতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যে সব ভিআইপিদের সেখানে থাকার কথা নয়, তাঁদের অনেককেই থামানো আয়োজকদের জন্য কঠিন হয়ে পড়ে। এবং তাঁদের অনেকেই শেষ পর্যন্ত মেসিকে ঘিরে ফেলেছিল।

আরও পড়ুন: ছেলের নাম দিয়াগো! বাড়িতেই বানিয়েছেন বিরাট ফুটবল মাঠ, ছাদে সুইমিং পুল... তিন বছরের স্বপ্ন কী ভাবে ব্যর্থ হল শতদ্রু দত্তর?

দিল্লি এফসি-র ডিরেক্টর রঞ্জিত বাজাজ: লোকজনের মাঠে ঢুকে পড়া মেসির জন্য বিরাট বিপদের ছিল। তাঁর টিমকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়াটা সঠিক কাজই ছিল। যেভাবে রাজনীতিবিদরা তাঁকে হেনস্থা করছিলেন, তাতে করে তাঁকে সুরক্ষা দেওয়াটা একেবারেই সঠিক বলে মনে হয়। দর্শকরা মেসিকে দেখতে চেয়েছিলেন আর তারা শুধু হাতই দেখতে পেলেন। মাঠে আমরা অযোগ্যতার পরিচয় দিচ্ছিলাম। এখন মাঠের বাইরেও আমরা আমাদের অযোগ্যতা দেখাচ্ছি। আমি এটাও বুঝতে পারছি না যে, যখন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী (অরূপ বিশ্বাস) সেখানেই মাঠে উপস্থিত ছিলেন, তখন তিনি কেন এর দায়িত্ব নিতে পারছেন না।'

প্রায় ১৫০ কোটির দেশ ভারত। ফিফা র‌্যাঙ্কিংয়ে বিগত দু'বছরে  ৪০ ধাপ নেমে ১৪২ নম্বরে। ভারতীয় ফুটবলের চরম দুর্দশা চলছে। দেশের এক নম্বর লিগ আইএসএল অর্নিদিষ্ট কালের জন্য স্থগিত। কবে হবে কেউ বলতে পারছেন না। এই অবস্থায় মেসি এসেছেন তিনদিনের ভারত সফরে। তাঁর সামনে তুলে ধরার মতো রসদ ভারতীয় ফুটবলের ভাঁড়ারে নেই। সেখানে দাঁড়িয়ে মেসি-ম‍্যাসাকার রীতিমতো কলঙ্কিত করল! ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও যুবভারতী লণ্ডভণ্ড। মাঠে বাকেট চেয়ার ছড়িয়ে ছিটিয়ে আছে। কে বলবে এই মাঠ অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করেছিল। কে বলবে ফি-বছর আইএসএল হয়। কে বলবে মারাদোনা-মেসির মতো কিংবদন্তিদের পা পড়েছে এখানে! 

আরও পড়ুন: 'এরপরই বিরক্ত হয়ে মেসি...'! কার জন্য রণক্ষেত্র যুবভারতী? প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.