WATCH | Karun Nair: ডবল সেঞ্চুরি করে মাঠেই চুম্বন! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

WATCH | Karun Nair: রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে ইংল্যান্ড সিরিজে নায়ারের ডবল সেঞ্চুরি। চুমু খেয়ে উদযাপন, দেখুন সেই ভিডিয়ো-

Updated By: Jun 1, 2025, 01:38 PM IST
WATCH | Karun Nair: ডবল সেঞ্চুরি করে মাঠেই চুম্বন! দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলে ফিরেই ব্যাট হাতে দারুণ ফর্মে করুণ নায়ার। ভারতীয়-এ দলে ইংল্যান্ডের বিপক্ষে ডবল সেঞ্চুরি করেছেন তিনি। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনে ম্যারাথন ডবল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন। যদিও এটি একটি বেসরকারি ম্যাচ, ভারতীয় দলে ফিরে এসে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন নায়ার। লায়ন্সের ক্লান্তিকর আক্রমণকে প্রতিহত করতে বিভিন্ন ধরণের স্ট্রোক প্রদর্শন করেছেন। ক্রিস্প ড্রাইভ, পাওয়ারফুল পুল ও কিছু রিভার্স স্যুইপের সংযোগে ২৭২ বলে ডবল সেঞ্চুরি করেন তিনি। এরপরই হেলমেটের তেরঙ্গায় চুমু খেলেন। ভাইরাল হল সেই ভিডিয়ো।

রোহিত শর্মা ও বিরাট কোহলির অনুপস্থিতিতে ইংল্যান্ড সিরিজে নায়ারের ডবল সেঞ্চুরি অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর এই পারফরম্যান্স ২০ জুনের প্রথম টেস্ট ফর্ম্যাটে একাদশের দৌড়ে তাঁকে এগিয়ে রাখবে। প্রথমে ব্যাট করে ভারত ৫৫৭ রানের করে। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান তার হেলমেটে জাতীয় পতাকা চুম্বন করে উদযাপন করেছেন।

আরও পড়ুন: স্বপ্নভঙ্গ ভারতের! ফিরে এল অলিম্পিকের স্মৃতি

 
 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karun Nair (@karun._nair)

জশ হালের বলে ৮ রানে আউট হয়ে অভিমন্যূ ঈশ্বরণ প্যাভেলিয়নে ফিরলে করুন নায়ার ব্যাট করতে নামেন। তাঁর ম্যারাথন ইনিংসের মধ্যে ছিল ২৬টি বাউন্ডারি এবং একটি ছক্কা এবং একটি দুর্দান্ত চার। যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি বেঁধে দ্বিতীয় উইকেটে ৩৯ রান এবং সরফরাজ খানের সঙ্গ  তৃতীয় উইকেটে ১৮১ রানের বিশাল জুটি গড়েন। এরপর ৫৬ ওভারে সরফরাজ আউট হন। চতুর্থ উইকেটে নায়ার এবং ধ্রুব জুরেল ১৯৫ রান যোগ করেন। এরপর শার্দুল ঠাকুরের সঙ্গে ৩৪ রানের জুটি। একের পর এক খেলোয়াড় মাঠ ছাড়তে নারাজ ছিলেন করুন কিন্তু জেমস রিউয়ের হাতে ক্যাচ-আউট হন তিনি। এমনকি গত বছর গ্ল্যামারগানের বিরুদ্ধেও ২০২ রানে নট-আউট থেকে একই ফর্মে ধরা দিয়েছিলেন। যা ফিরিয়ে আনে দশ বছর আগের স্মৃতি। ২০১৫ সালের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে কর্ণাটকের হয়ে প্রথম শ্রেণীর ম্যাচে ৩২৮ রান করেছিলেন তিনি। বীরেন্দ্র সেহবাগের পর নায়ারই টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিকারী দ্বিতীয় ভারতীয়।

আরও পড়ুন: করাতেই হবে লিঙ্গ পরীক্ষা! মহিলা বক্সারকে বাধ্য করল ফেডারেশন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.