Shreyas Iyer: 'কেকেআর দামই দেয়নি শ্রেয়সের'! পঞ্জাব প্লেঅফে উঠতেই বিস্ফোরক নক্ষত্র নাইট

Shreyas Iyer: শ্রেয়স আইয়ার দাম বাড়াল কেকেআরের, আর সেই দলই দাম দিল না তাঁর! বিস্ফোরক প্রাক্তন নক্ষত্র নাইট  

শুভপম সাহা | Updated By: May 27, 2025, 08:44 PM IST
Shreyas Iyer: 'কেকেআর দামই দেয়নি শ্রেয়সের'! পঞ্জাব প্লেঅফে উঠতেই বিস্ফোরক নক্ষত্র নাইট

 
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ছক্কা হাঁকিয়ে, মুম্বই ইন্ডিয়ান্সকে (Mumbai Indians) সাত উইকেটে হারাতেই, পঞ্জাব কিংস (Punjab Kings) চলে গিয়েছে প্লেঅফে। দলের (PBKS) সহ-মালকিন প্রীতি জিন্টা আবেগে ভেসে গেলেন... হাত মুঠো করে স্ট্যান্ডে শিশুর মতো লাফালেন নায়িকা। পঞ্জাব ১১ বছর পর লিগে প্রথম দুয়ে শেষ করে কোয়ালিফায়ার ওয়ানের টিকিট কাটল। আর এই বদলে যাওয়া পঞ্জাবের অন্যতম কারিগর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ব্যাট হাতেই শুধু ভালো খেলেননি, সামনে থেকে দলকে নেতৃত্বও দিয়েছেন।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: 'ওভার অ্যান্ড আউট'; কিংবদন্তি তকমায় ঝুলিতে ১৪০০০ রান! বিরাট-রোহিতের পর অবসরে কে?

শ্রেয়সই গতবছর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়ে ছিলেন। কিন্তু শাহরুখ খানের দল তাঁকে আর ধরে রাখেনি। কেকেআর এবার প্লে-অফেও উঠতে পারেনি, গ্রুপ পর্ব থেকেই আলবিদা বলেছে। কেকেআরের বহু সমর্থকই মনে করছেন যে, শ্রেয়সকে ছাড়ার বিরাট ভুলের খেসারত দিতে হয়েছে নাইটদের। এবার বিরাট কথা বলে দিলেন কেকেআরের প্রাক্তন নক্ষত্র রবিন উথাপ্পা। সাফ বললেন যে, কেকেআর দামই দেয়নি তাদের খেতাব জেতানো অধিনায়কের ! দু'বারের আইপিএলজয়ী উইকেটরক্ষক- ব্যাটার 

উথাপ্পা আইপিএলের ডিজিটাল সম্প্রচারক মঞ্চে বলেছেন, 'শ্রেয়স সবসময়ই একজন ব্যতিক্রমী অধিনায়ক। সবসময় অনুভব করেছি যে, কেকেআরের মূল্য বাড়িয়েও শ্রেয়সের অবমূল্যায়ন হয়েছে। ও এমন এক ফ্র্যাঞ্চাইজিতে এসেছে, যারা ঐতিহাসিক ভাবে খুব বেশি কিছু অর্জন করেনি এবং তারপরেও শ্রেয়স যা করল, তা ওর নেতৃত্ব এবং বিশ্বাস সম্পর্কে অনেক কিছু বলে দেয়। টুর্নামেন্টের সঠিক সময়ে গতিই প্লে-অফের মঞ্চ গড়ে দেয়। পঞ্জাব এবার আইপিএল অসাধারণ ভাবে শুরু করেছিল, লিগ পর্বের শেষ প্রান্তে কিছুটা গতি হারিয়েছিল ঠিকই, কিন্তু প্লে-অফের আগেই গতি ফিরে পেল। এটাও ঠিক যে, পঞ্জাবের এক-দু'জন জাতীয় দলের চলে গিয়েছে। তবুও দলের ব্যাটিং লাইনআপ সত্যিই শক্তিশালীই দেখাচ্ছে। আমার মতে, অর্শদীপ সিং এখনও পুরোপুরি পারফর্ম করতে পারেনি, আসলে পাঞ্জাবের জন্য যা ভালো ইঙ্গিত। যার অর্থ হল সে ও বড় পারফর্ম করতে প্রস্তুত এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলিতে ভালো খেলতে মরিয়া।'

আইয়ার এবং পন্টিংয়ের নেতৃত্বে এই পঞ্জাব পুরোপুরি বদলেই গিয়েছে। তাদের এবারের পারফরম্যান্স শুরু থেকেই ছিল চোখে পড়ার মতো। পঞ্জাব ২০১৪ সালের পর প্রথমবারের মতো প্লে-অফে। ২৯ মে কোয়ালিফায়ার ওয়ানে, মুল্লানপুরে তাদের হোম গ্রাউন্ডেই খেলবে। শ্রেয়স আইয়ারকে প্রীতিরা নিলামে ২৬.৭৫ কোটি টাকা দিয়েছেন। শ্রেয়স বুঝিয়ে দিলেন পঞ্জাব কোনও ভুলই করেনি।

 

 

 

 

 

 

 

আরও পড়ুন: ১১ বছরের খরা কাটল পঞ্জাবের, বাঁধনভাঙা উচ্ছ্বাস প্রীতির, ঝড়ের বেগে ভাইরাল ভিডিয়ো...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.