)
"IPL 2025 Opening Ceremony LIVE: এক ঘণ্টার দুরন্ত অনুষ্ঠান শেষ হল
IPL 2025 Opening Ceremony LIVE: ম্যাচে কিছুটাও হলেও কেকেআরকে এগিয়ে রাখলেন দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ম্যাচ হাড্ডাহাড্ডি হবে বলেই মত তাঁর। দুই দলেই একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন। তবে আন্দ্রে রাসেলের ছয় দেখার অপেক্ষায় মহারাজ। একই সঙ্গে তিনি জানালেন অজিঙ্কা রাহানেকে অধিনায়ক করার খুব ভালো সিদ্ধান্ত। বলে এবার থুতু ব্য়বহার করা যাবে। যা এতদনি করোনার জন্য বন্ধ ছিল। সৌরভ থুতুর প্রয়োগের সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন। একই সঙ্গে আগামী ৬ তারিখ কলকাতা থেকে খেলা গুয়াহাটিতে সরে যাওয়া নিয়েও সৌরভ বজায় রাখলেন ধোঁয়াশা। তিনি বললেন 'দ্যাখো না কী হয়'...
The iconic Eden Gardens is geared up to host the #TATAIPL 2025 season opener
7:30 PM IST
https://t.co/4n69KTSZN3
Official IPL App #KKRvRCB pic.twitter.com/wMuSIlv9FO— IndianPremierLeague (@IPL) March 22, 2025
IPL 2025 Opening Ceremony LIVE: দিশা পাটানির আগুনে নাচে মিশল করণ আউজলার 'তওবা...তওবা...'
IPL 2025 Opening Ceremony LIVE: আর কিছুক্ষণের অপেক্ষা। আইপিএল ২০২৫-এর বোধন ইডেন গার্ডেন্সে। মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। অজিঙ্কা রাহানেরা খেলবেন রজত পাটিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে।
Highlights of IPL 2025 Opening Ceremony LIVE: ঘুরিয়ে ফিরিয়ে টানা দুদিন বৃষ্টি এবং দমকা হাওয়ায় ফের মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে। শনিবার সারাদিন বঙ্গে যে কোনোও সময়ে বৃষ্টি। আপাতত তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচে। বিকেলে ইডেনে আইপিএল এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। - LIVE
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)