Virat Kohli: শেষে দেশ ছাড়ছেন বিরাট! তাও আবার ৭৫০০ কিমি দূরে পাড়ি, আবেগের বশেই তাহলে সন্ন্যাস?

Virat Kohli In Middlesex: বিরাট কোহলিকে ফের লর্ডসে খেলতে দেখা যাবে? বিরাট আপডেট চলে এল ৭৫০০ কিমি দূরের দেশ থেকে...    

শুভপম সাহা | Updated By: May 18, 2025, 04:26 PM IST
Virat Kohli: শেষে দেশ ছাড়ছেন বিরাট! তাও আবার ৭৫০০ কিমি দূরে পাড়ি, আবেগের বশেই তাহলে সন্ন্যাস?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত জুনে ইংল্যান্ড যাবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে (India tour of England 2025)। আর ঠিক তার আগেই প্রায় একই সঙ্গে জাতীয় দলের দুই মহীরূহ, লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করে দিলেন। গত ৭ মে রোহিত শর্মা (Rohit Sharma Test Retirement) টেস্টকে বলেছিলেন আলবিদা। আর তার ঠিক পাঁচদিন পর বিরাট কোহলিও সেই একই কথা বললেন (Virat Kohli Test Retirement)। 

Add Zee News as a Preferred Source

বিরাটকে যদিও বিসিসিআই (BCCI) বলেছিল যে, ইংল্যান্ড সিরিজ খেলেই বিরাট টেস্ট থেকে সন্ন্যাস নিক। কিন্তু কোহলি নিজের সিদ্ধান্তে অনড় থেকেই ১৪ বছরের টেস্ট যাত্রায় ইতি টেনেছেন। দেশকে টি-২০ বিশ্বকাপ জিতিয়ে কোহলি বলে দিয়েছিলেন যে, তাঁকে আর দেশের জার্সিতে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে দেখা যাবে না। তাহলে কোহলি এখন শুধুই ওডিআই ফরম্যাট প্লেয়ার। আর এই পরিস্থিতিতে কোহলির দেশ ছাড়ার খবর পাওয়া যাচ্ছে। এবার ক্রিকেটীয় কারণেই নাকি ভারত থেকে প্রায় ৭৫০০ কিলোমিটার দূরে পাড়ি দিচ্ছেন কিং কোহলি। প্রিয় শহরে লন্ডনেই নাকি যাচ্ছেন বিরাট! 

আরও পড়ুন: ইডেনেই আইপিএল ফাইনাল? চলে এল বিরাট আপডেট, অনিশ্চয়তার আবহে সৌরভ বললেন...

ভারতের একাধিক ক্রিকেটার কাউন্টি ক্রিকেট খেলেছেন। এবার সেই পথেরই পথিক হতে চলেছেন বিরাট। দ্যগার্ডিয়ানডটকম-এর প্রকাশিত রিপোর্ট বলছে যে, কোহলিকে দলে পেতে ভীষণ ভাবে ইচ্ছুক মিডলসেক্স। ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়া ঐতিহাসিক কাউন্টি ক্লাবের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যালান কোলম্যান বলেছেন, 'বিরাট কোহলি তাঁর প্রজন্মের সবচেয়ে আইকনিক খেলোয়াড়, তাই অবশ্যই আমরা কোহলিকে আমাদের ক্লাবে পাওয়ার আলোচনায় আগ্রহী।' যদিও কোহলি আপাতত আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। চলতি মরসুমে ধারাবাহিক ভালো ক্রিকেট খেলায় আরসিবি ভীষণ ভাবে প্লেঅফের দৌড়ে। ফলে কোহলি কাউন্টি খেলার বিষয়ে কোনও কথাই বলেননি।

বিদেশী তারকাদের বরাবরই মিডলসেক্স নজরে রাখে, সেখানে স্বয়ং কোহলি। ২০১৯ সালে লন্ডনের এই ক্লাব টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্সকে চুক্তিবদ্ধ করেছিল এবং সেই মরসুমের দ্বিতীয়ার্ধেই নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসনকেও তারা নিয়েছিল। দুই চুক্তিই এমসিসির সহযোগিতায় হয়েছিল। উইলিয়ামসন আসন্ন লন্ডন স্পিরিট ফ্র্যাঞ্চাইজির হয়েও খেলবেন। মিডলসেক্সের কর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, তারা কোহলির জন্য যে কোনোও চুক্তির খরচ বহন করতে প্রস্তুত। কোহলিকে আবার হোম অফ ক্রিকেটে খেলতে দেখতে কে না চাইবে!

আরও পড়ুন: 'মাঠের বাইরে অনেক ভালো মানুষ', ভারত-বিদ্বেষের চরমে বাংলাদেশ, তবুও কোহলিই কিং!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.