Mohammed Siraj | IPL 2025: 'মুঝে কিঁউ...!' প্রথম ম্যাচেই প্রাক্তন দল RCB-কে মোক্ষম জবাব সিরাজের...

Mohammed Siraj | IPL 2025: 'মুঝে কিঁউ ...' প্রথম ম্যাচেই প্রাক্তন দল আরসিবি (RCB)-কে চমকে দিলেন মহম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের হয়ে পাওয়ার প্লেতে দেবদত্ত পাড়িক্কাল এবং ফিল সল্টকে আউট করেন মহম্মদ সিরাজ। 

Updated By: Apr 3, 2025, 03:23 PM IST
Mohammed Siraj | IPL 2025: 'মুঝে কিঁউ...!' প্রথম ম্যাচেই প্রাক্তন দল RCB-কে মোক্ষম জবাব সিরাজের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'মুঝে কিউ ...' প্রথম ম্যাচেই প্রাক্তন দল আরসিবি (RCB)-কে চমকে দিলেন মহম্মদ সিরাজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাত টাইটান্সের হয়ে পাওয়ার প্লেতে দেবদত্ত পাড়িক্কাল এবং ফিল সল্টকে আউট করেন মহম্মদ সিরাজ। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

সাত বছর ধরে আরসিবির হয়ে খেলার পর আইপিএল ২০২৫ (IPL 2025)-এর মেগা অকশনে গুজরাত টাইটান্স (জিটি) সিরাজকে দলের অন্তর্ভুক্ত করে। এরপর  সিরাজ আরসিবি ভক্তদের জন্য একটি আবেগঘন নোট লেখেন- 'আরসিবির হয়ে প্রথম বল থেকে শুরু করে প্রতিটি উইকেট, প্রতিটি ম্যাচ, তাঁদের সঙ্গে ভাগাভাগি করা নেওয়া প্রতিটি মুহূর্ত এবং যাত্রা অসাধারণ ছিল।'

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, আইপিএল ২০২৫-এর ১৪ তম ম্যাচে গুজরাত টাইটান্স টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। এটি ছিল আরসিবির প্রথম হোম ম্যাচ এবং লিগ টেবিলে চতুর্থ স্থানে থাকা জিটির চলতি মরসুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ। ব্যক্তিগত কারণে রাবাদা এই ম্যাচের বাইরে থাকায়, আরশাদ একাদশে আশার সুযোগ পান। আইপিএল ২০২৫-এর গুজরাত বেঙ্গালুরুকে ৮ উইকেটে হারালে, সিরাজ ১৯ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

'আমি ধারাবাহিকভাবে ম্যাচ খেলছিলাম। আমি যে ভুলগুলো করছিলাম সেগুলো বুঝতে পারছিলাম না। বিরতির ফলে আমি আমার বোলিং এবং ফিটনেসের উপর মনোযোগ দিতে পেরেছি। এবং, জিটিতে যোগদান করার পর আমি আশু ভাইয়ের (আশীষ নেহরা) সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে কেবল নিজেকে উপভোগ করতে এবং যা ইচ্ছা তাই করতে বলেছিলেন,' সিরাজ বলেন।

জিটি তাদের এক্স হ্যান্ডেলে লেখে- 'স্টাম্পস টু সিরাজ টু নাইট - মুঝে কিউ তোরা?' 

টানা দুটি ম্যাচে জয় তাদেরকে সানরাইজার্সের বিপক্ষে হায়দরাবাদের খেলায় আত্মবিশ্বাসী করে তুলবে।

আরও পড়ুন: রোহিতদের ভরা ক্রিকেট; ঘরের মাঠে Test-ODI-T20I মিলিয়ে জমজমাট, ইডেনে পাঁচদিন খেলা!

আরও পড়ুন: আইপিলের মাঝেই এল বিরাট আপডেট, এখন এই ফ্র্যাঞ্চাইজির মালকিন সচিন-কন্যা!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.