Team India News: হৃদরোগে আক্রান্ত মা ICU-তে, তবুও...! টিম ইন্ডিয়ার মহাতারকাকে কুর্নিশ দেশবাসীর

Team India News: হৃদরোগে আক্রান্ত মা ICU-তে, তবুও সন্তান দেশকে রাখলেন সবার আগে! টিম ইন্ডিয়ার মহাতারকাকে কুর্নিশ দেশবাসীর...  

শুভপম সাহা | Updated By: Jun 16, 2025, 08:30 PM IST
Team India News: হৃদরোগে আক্রান্ত মা ICU-তে, তবুও...! টিম ইন্ডিয়ার মহাতারকাকে কুর্নিশ দেশবাসীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের (India tour of England 2025) টেস্ট সিরিজই হতে চলেছে অধিনায়ক হিসেবে শুভমন গিলের (Shubman Gill) প্রথম অ্যাসাইনমেন্ট। দেশের ৩৭তম টেস্ট অধিনায়কের নেতৃত্বে তরুণ টিম ইন্ডিয়া বেন স্টোকসদের বিরুদ্ধে, লিডসের হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে ২০ জুন থেকে মহাযুদ্ধে নামবে। কিন্তু শুভমনদের দেখভাল করার আসল মানুষটাই নেই ব্রিটেনে।দলের হেডমাস্টার গৌতম গম্ভীর (Gautam Gambhir) এখন ভারতে।

Add Zee News as a Preferred Source

গত শুক্রবার, ইংল্যান্ডের গ্রেটার লন্ডনের বেকেনহ্যামে, শুভমনরা যখন ইনট্রা স্কোয়াড ম্যাচে অংশ নেওয়ার জন্য তোড়জোড় করছিলেন, ঠিক তখনই তাল কেটেছিল টিমের। ইন্ডিয়া 'এ' দলের বিরুদ্ধে সিনিয়র দল মাঠে নামার আগেই শুভমনদের রেখে দেশে ফিরেছিলেন গম্ভীর। তাঁর মা সীমা হৃদরোগে আক্রান্ত হয়ে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালের আইসিইউ-তে চিকিত্‍সাধীন। কঠিন সময়ে পরিবারের পাশে থাকতেই দেশে ফিরেছিলেন গম্ভীর।  

আরও পড়ুন: অপারেশন সিঁদুরের পরে আর হবে ভারত-পাক মহারণ? চলে এল বিশ্বকাপের বিরাট আপডেট...

গম্ভীর কবে শুভমনদের সঙ্গে যোগ দেবেন? এই প্রসঙ্গে সংবাদসংস্থা এএনআই এক সূত্রকে উদ্ধৃত করে রিপোর্ট করেছিল 'এখনও পর্যন্ত গম্ভীরের ইংল্যান্ডে আসার ফেরার নিশ্চয়তা নেই। সবই তাঁর মায়ের সুস্থতার উপর নির্ভর করছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো হেডিংলিতে প্রথম টেস্টের আগে গম্ভীর দলের সঙ্গে যোগ দেবেন।' আর এমনটাই ঘটল। এক সর্বভারতীয় মিডিয়া এক সূত্রকে উদ্ধৃত করে লিখেছে, 'গম্ভীর সোমবার, আজই ব্রিটেনের উদ্দেশে রওনা দেবেন। এরপর দলের সঙ্গে যোগ দেবেন। এরপর মঙ্গলবার পুরো দল হেডিংলিতে যাবে।'

গম্ভীরের মা এখন বিপদমুক্ত এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসকরা আরও ভালো পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে রাখারই সিদ্ধান্ত নিয়েছেন। গম্ভীরের মা গত বুধবার, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। খবর পেয়েই গম্ভীর পরের দিন ভারতে ফিরে আসেন। গম্ভীরের অনুপস্থিতিতে, সহকারি কোচ সীতাংশু কোটাক এবং রায়ান টেন ডোশখাতে, বোলিং কোচ মর্নি মরকেল দলের দায়িত্ব সামলাচ্ছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াড- শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং ও কুলদীপ যাদব

আরও পড়ুন: ২৫০০০ কোটির সম্পত্তি! শরীরে করুণাণিধি-স্তালিনের রক্ত, কাকে বিয়ে করছেন IPL মালকিন?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.