Neeraj Chopra On Arshad Nadeem: 'আমাদের সম্পর্ক কখনই... '! সংঘর্ষবিরতির পরেই পাক 'বন্ধু'কে নিয়ে বিস্ফোরক নীরজ

Neeraj Chopra On Arshad Nadeem: ভারত-পাক সংঘর্ষবিরতির পর আরশাদ নাদিমের সঙ্গে সম্পর্ক নিয়ে হয়তো ভাববেন নীরজ চোপড়া! বড় কথা বলে দিলেন দেশের সোনাজয়ী...

শুভপম সাহা | Updated By: May 15, 2025, 07:49 PM IST
Neeraj Chopra On Arshad Nadeem: 'আমাদের সম্পর্ক কখনই... '! সংঘর্ষবিরতির পরেই পাক 'বন্ধু'কে নিয়ে বিস্ফোরক নীরজ

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশের কিংবদন্তি নীরজ চোপড়া (Neeraj Chopra) অলিম্পিক্স সোনা-রুপো না পেলে হয়তো, বহু দেশই জানতেই পারত না যে ভারতেও জ্যাভলিন থ্রোয়াররা আছেন। কিংবদন্তি নীরজের ঐতিহাসিক কৃতিত্বের পরেই এই ভারতে জ্যাভলিন বিপ্লব হয়েছে। ২৪ মে থেকে রয়েছে বর্শামঙ্গল ইভেন্ট। জেএসডব্লিউ স্পোর্টসের সঙ্গে জুটি বেঁধে নীরজ বেঙ্গালুরুতে আয়োজন করছেন 'নীরজ চোপড়া ক্লাসিক' (Neeraj Chopra Classic)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: বিদ্বেষের চরমে ইউনূসের বাংলাদেশ, তাও পদ্মাপাড়ের ক্রিকেটার আইপিএলে! তুমুল শোরগোল

গ্রেনাডার প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অ্যান্ডারসন পিটার্স-সহ শীর্ষস্থানীয় জ্যাভলিন থ্রোয়াররা আসছেন বেঙ্গালুরুতে। নীরজ নিজে ফোন করে বর্তমান অলিম্পিক্স সোনাজয়ী আরশাদ নাদিমকে (Arshad Nadeem) ডেকেছিলেন তাঁর পাক 'বন্ধু'কে। তবে পহেলগাঁওতে নারকীয় সন্ত্রাসী হামলার পরেই আরশাদ বলেছিলেন যে, তিনি ভারতে আসবেন না। নাদিম বলছিলেন, '২৪ মে শুরু হবে এনসি ক্লাসিক ইভেন্ট। কিন্তু ২২ মে আমি কোরিয়া যাব এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে।' পহেলগাঁও কাণ্ডের জেরে পাক নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। প্রতিযোগিতার জন্য প্রস্তুতিতে না থাকলেও আরশাদ ভারতে আসতে পারতেনন না। 

পহেলগাঁও সন্ত্রাস হামলার জবাবে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সশস্ত্রবাহিনীর অপারেশন সিঁদুর হয়ে গিয়েছে। দুই দেশের চারদিনের সংঘর্ষের পর আপাতত সংঘর্ষবিরতি। আর এই পরিস্থিতিতে আরশাদকে নিয়ে বিস্ফোরক কথা বলে দিলেন নীরজ। তিনি বললেন, 'দোহায় ডায়মন্ড লিগ ইভেন্টে নামার আগে নীরজ সাংবাদিক বৈঠকে বললেন, ' প্রথমেই আমি স্পষ্ট করে বলতে চাই যে, আমাদের সম্পর্ক কখনোই খুব একটা মজবুত ছিল না। কিন্তু যদি কেউ আমাকে সম্মান দিয়ে কথা বলে, তাহলে আমিও সবসময় তাঁদের সঙ্গে একইভাবে কথা বলতে পছন্দ করি। কিন্তু এর পরে পরিস্থিতি আর আগের মতো থাকবে না।' বোঝাই যাচ্ছে যে নীরজের কাছে আগে দেশ, পরে সম্পর্ক। 

আরও পড়ুন: ২৫ বছরের স্টারকে নেতৃত্ব নয়, বিশ্বজয়ীর বিরাট সুপারিশ, গুরুদায়িত্ব দিচ্ছেন গুজরাতিকে!

ভারত-পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে, কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা বৈঠকটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। কিছু ভারতীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আরশাদের আমন্ত্রণের সমালোচনা করেছেন। ইভেন্টের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। নিরাপত্তা এবং অন্যান্য উদ্বেগের কথা ভেবেই এনসি ক্লাসিক আয়োজকরা ভাবছেন যে এবার কী করবেন!
 

 
 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.