Olympian Laxmikanta Das Passes Away: প্রয়াত অলিম্পিয়ান লক্ষ্মীকান্ত দাস

Olympian Laxmikanta Das Passes Away: ১৯৬০ সালে রোম  ও ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে ভারত্তোলনে ৬০ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন লক্ষ্মীকান্ত।  খেলাধুলার উন্নতিতে অবদানের জন্য পেয়েছেন অর্জুন পুরষ্কারও। 

তনুময় ঘোষাল | Updated By: Jun 23, 2025, 11:42 PM IST
Olympian Laxmikanta Das Passes Away: প্রয়াত অলিম্পিয়ান লক্ষ্মীকান্ত দাস

দেবব্রত ঘোষ: দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে ভুগছিলেন। প্রয়াত হলেন বিশিষ্ট অলিম্পিয়ান লক্ষীকান্ত দাস। বয়স হয়েছিল ৮৭ বছর। আজ,সোমবার হাওড়ার  কাসুন্দিয়া বৈষ্ণবপাড়া লেনে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন:  KL Rahul-Rishabh Pant: রাহুল-ঋষভের জোড়া সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি, লিডসে ইংরেজদের 'ধোবি পছাড়' ভারতের...

ভরোত্তোলনে ১১ বারের জাতীয় চ্যাম্পিয়ন। ১৯৬০ সালে রোম  ও ১৯৬৪ সালে টোকিও অলিম্পিকে ভারত্তোলনে ৬০ কেজি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন লক্ষ্মীকান্ত। রোমে দ্বাদশ ও টোকিওতে তেরোতম স্থান অধিকার করেছিলেন। খেলা অবসর নেওয়ার পর কোচিং-ও করিয়েছেন প্রবীণ এই অলিম্পিয়ান। তাঁর হাত ধরেই উঠে এসেছেন বেশ কয়েক নামী ভরোত্তলক। খেলাধুলার উন্নতিতে অবদানের জন্য অর্জুন পুরষ্কারও পেয়েছেন লক্ষ্মীকান্ত। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

আরও পড়ুন:  Virat Kohli And Genelia D’Souza: মাঝ আকাশে অটো পাইলটে বিমান, জেনেলিয়ার সঙ্গে আদিম খেলায় বিরাট! কেঁপে গেল বাকিদের সিট...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Tanumoy Ghosal

সাংবাদিকতাতে স্নাতক। শুরু প্রিন্ট মিডিয়ায়। তারপর বৈদ্যুতিন মাধ্যম ঘুরে এখন ডিজিটাল সাংবাদিকতায়। আগ্রহ মূলত  রাজনৈতিক খবরে। খেলা, বিশেষত ফুটবল হল ভালোবাসা। ...Read More

.