Pakistan Wicketkeeper Azam Khan: আজম খান যা করলেন তা ক্রিকেটে খুব একটা ঘটে না! দেখুন শুধু একবার, হাসি থামবে না...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খবরের শিরোনামে পাকিস্তানের স্টার উইকেটকিপার-ব্যাটার আজম খান (Azam Khan)। এই মুহূর্তে তিনি সংযুক্ত আরব আমিরশাহিতে খেলছেন আইএলটি২০ (ILT20 2025) টুর্নামেন্ট। গত ২৫ জানুয়ারি টুর্নামেন্টের ১৮তম ম্যাচে শারজা ওয়ারিয়র্স এবং ডেজার্ট ভাইপার্স (Sharjah Warriors vs Desert Vipers) মুখোমুখি হয়েছিল। আর এই ম্যাচেই এমন এক কাণ্ড ঘটিয়েছেন আজম, তা দেখে নেটপাড়া হেসে কুটোপাটি খাচ্ছে...
শারজাহ ওয়ারিয়র্সের ইনিংস চলাকালীন ১৮ নম্বর ওভারের ঘটনা নিয়েই এখন তুমুল চর্চা। ভাইপার্সের হয়ে খেলছেন আজম। উইকেটরক্ষক যেহেতু তিনি, সেহেতু উইকেটের পিছনেই মোতায়েন ছিলেন। অ্যাশটন আগার এবং লুক ওয়েলসের মধ্যে রান নেওয়ার সময় সামান্য ভুল বোঝাবুঝি হয়ে যায়। ফলস্বরূপ, দুই ব্যাটারই চলে আসেন নন-স্ট্রাইকে! আজমের কাছে সুযোগ ছিল জলের মতো এক রান আউট করার। কিন্তু তিনি তা করতে গিয়ে 'কমেডি অফ এররস' করে ফেলেন। বল ধরে উইকেটে মারতে গিয়ে মাটিতে রীতিমতো গড়াগড়ি খেলেন। রান-আউট তো হলই না। উল্টে বল ফসকে যাওয়া কয়েকটি রান তুলে নেন আগার- ওয়েলসরা।
আরও পড়ুন: প্রয়াগরাজে পুণ্যস্নান গ্রেট খালির, ডুব দিয়ে উঠেই তিনি দেখলেন...
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে শেষ হাসি হেসেছে যদিও ভাইপার্সই। টস জিতে তারা ব্যাট করতে পাঠিয়েছিল শারজাকে। তারা ৮ উইকেটে ১৫১ রান তুলেছিল। জবাবে অ্যালেক্স হেলস (৪২ বলে অপরাজিত ৭৭) এবং স্যাম কারান (৩৪ বলে ৫৪) জুটি কামাল করে দিয়েছেন। তাঁদের ৬৫ বলে ১৫২ রানের যুগলবন্দিতে ভাইপার্স ৩১ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়ে দেয় শারজাকে।
আরও পড়ুন: দলকে বাঁচিয়েই বাবার শেষকৃত্যে! বিপক্ষে ছিলেন রোহিতও, ফিরে দেখা রাজার রঞ্জির ঝলক...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
IND
(20 ov) 175/7
|
VS |
PAK
114(18 ov)
|
| India beat Pakistan by 61 runs | ||
| Full Scorecard → | ||
|
QAT
(20 ov) 205/6
|
VS |
BRN
154/8(20 ov)
|
| Qatar beat Bahrain by 51 runs | ||
| Full Scorecard → | ||
|
USA
(20 ov) 199/4
|
VS |
NAM
168/6(20 ov)
|
| USA beat Namibia by 31 runs | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.