India Pakistan War: ভারতের প্রবল ভয়ে জিন্নাহকে স্মরণে করে অঝোরে কাঁদছেন পাকিস্তানের বাবর আজম...

Babar Azam: দেশের পরিস্থিতি দেখে আর পারলেন না বাবর আজম। ভারতের ভয়ে অঝোরে কাঁদতে শুরু করে দিলেন তিনি! পাকিস্তানের 'সিতারা-ই-ইমতিয়াজ' বলে কথা!  

শুভপম সাহা | Updated By: May 9, 2025, 05:14 PM IST
India Pakistan War: ভারতের প্রবল ভয়ে জিন্নাহকে স্মরণে করে অঝোরে কাঁদছেন পাকিস্তানের বাবর আজম...

Operation Sinddor Day 3: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। হামলা পালটা হামলায় ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। পাকিস্তান এখনও পর্যন্ত যে যে ভাবে আক্রমণ করার চেষ্টা করেছে, তা সবই ফুঁ দিয়ে উড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে দেশের জন্য প্রাণ ছটফট করছে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের (Babar Azam)। 

Add Zee News as a Preferred Source

পাকিস্তানের তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান 'সিতারা-ই-ইমতিয়াজ'-এ ভূষিত বাবরের ইনস্টাগ্রাম স্টোরি এখন ভাইরাল। সেই স্টোরি দেখে বোঝাই যাচ্ছে যে, ভারতের ভয়ে তিনি থরথরিয়ে কাঁপছেন এবং কাঁদছেন। স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মহম্মদ আলি জিন্নাহকে স্মরণ করলেন। পাকিস্তানে জিন্নাহকে 'কায়েদে আজম' (মহান নেতা) ও 'বাবায়ে কওম' (জাতির পিতা) হিসেবে সম্মান করা হয়। জিন্নাহর বিখ্যাত বাণী 'There is no power on earth, that can undo Pakistan' (পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে পাকিস্তানকে ধ্বংস করতে পারে) উদ্ধৃত করে বাবর তাঁর ইনস্টা স্টোরি দিয়েছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন তাঁর দেশের পতাকা। 

আরও পড়ুন: ভারত-পাক যুদ্ধের জের, প্রায় ১৮০০ কিমি দূরে সরল লিগ, চরম দুশ্চিন্তায় বিদেশিরা...

পাকিস্তানের গর্বের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলা হয়েছে। রাত আটটা থেকে এই স্টেডিয়ামেই পাকিস্তান সুপার লিগের ম্যাচে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিল। ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের একাংশ ভেঙেও পড়েছিল। সেই ম্যাচ বাতিল হয়ে তা করাচি স্টেডিয়ামে চলে গিয়েছিল। পেশওয়ার জালমির অধিনায়ক বাবর। এরপরই পিসিবি জরুরি ভিত্তিতে বৈঠকে বসেছিল পিএসএল চালিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। তবে খেলা হবে। তবে পাকিস্তান থেকে এই লিগ সরে গেল সংযুক্ত আরব আমিরশাহিতে। টুর্নামেন্টের বাকি আট ম্যাচ হবে মরুদেশেই। পাকিস্তান থেকে যা প্রায় ১৮০০ কিমি দূরে। পিসিবি জানিয়েছে যে, বাকি ম্যাচগুলির সংশোধিত তারিখ এবং ভেন্যু যথাসময়ে নিশ্চিত করা হবে। তবে এই লিগে বেশ কিছু বিদেশি ক্রিকেটাররা রয়েছেন। তবে তারা ভারত-পাক যুদ্ধের পরিস্থিতিতে রীতিমতো দুশ্চিন্তায় রয়েছেন।

আরও পড়ুন: রোহিতের পর ভারতের টেস্ট অধিনায়ক কে? চারজনের রেসে এগিয়ে ২৫ বছরের এই আইপিএল নেতা!

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.