জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের ব্যাটার পারস ডোগরা (Paras Dogra) এই মুহূর্তে চলতি রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের নেতৃত্ব দিচ্ছেন। পাহাড়ি ছেলে খাস বাংলায় এসে লিখে ফেললেন ইতিহাস। রঞ্জির দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলা ও জম্মু-কাশ্মীর।
Add Zee News as a Preferred Source
সোমবার, ১৬ ফেব্রুয়ারি কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি গ্রাউন্ডে চলছে দ্বিতীয় দিনের খেলা। পারস এদিন রঞ্জি কিংবদন্তি ওয়াসিম জাফরের (Wasim Jaffer) পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে ১০০০০ রান করলেন।
পারসের ইতিহাস
ভারতের নয় দশকের পুরনো প্রিমিয়ার রেড-বল ক্রিকেট টুর্নামেন্টে ১০০০০ রানের মাইলস্টোন স্পর্শ করা চাট্টিখানি কথা নয়। আর সেটাই করে দেখালেন ৪১ বছরের ডানহাতি। বিগত ২৫ বছর পারস প্রথম শ্রেণির ক্রিকেট খেলছে। শুরুটা হয়েছিল ২০০১-০২ মরসুমে। প্রতিবেদন লেখার সময়ে পর্যন্ত পারস ৮৫ বলে ৪৫ রানে অপরাজিত আছেন। তিনি এদিন কল্যাণীতে ১১ রান করতেই হয়ে যান রঞ্জির দশহাজারি। টুর্নামেন্টের ৯২ বছরের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই বিরল নজির গড়লেন পারস।
আরও পড়ুন: পকেট-সাইজ ডায়নামো বিস্ফোরণেই ছিন্নভিন্ন পাকিস্তান, সাইক্লোনে ঈশানে কলম্বোয় রেকর্ডের ৭কাহন
১৪৭ নম্বর ম্যাচে এই মাইলস্টোন তৈরি করলেন। ২০১৮ সালে পুদুচেরিতে যাওয়ার আগে পারস দলের হয়ে ৯৫টি রঞ্জি ট্রফি ম্যাচে অংশ নিয়ে ৬৪১৮-রও বেশি রান করেছেন। যার মধ্যে ১৯টি সেঞ্চুরি এবং ২৪টি অর্ধ-শতরান রয়েছে। পারস তাঁর দলের প্রথম রঞ্জি সেঞ্চুরিয়ান। পাঁচ মরসুমে ১১ সেঞ্চুরি করেছেব। ২০২৪-২৫ মরসুমের আগে তিনি জম্মু-কাশ্মীরে চলে যান এবং অধিনায়কের দায়িত্ব নেন।
চলতি মরসুমে ৫০০ রান করার পর, পারস ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি জম্মু-কাশ্মীরের দ্বিতীয় সর্বাধিক রানশিকারি এবং দলকে তাঁদের প্রথম রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জাফর ১৫৬ রঞ্জি ম্যাচে ১২০৩৮ রান করেছেন। ৪০টি সেঞ্চুরি ও ৮৯টি হাফ-সেঞ্চুরি করেছেন। ৪৮ বছরের মুম্বইকরের গড় ৫০+। জাফরই একমাত্র ক্রিকেটার যিনি রঞ্জিতে ১৫০+ম্যাচ খেলেছেন।
বাংলা-জম্মু খেলা
বাংলা প্রথম ইনিংসে ৩২৮ রান করেছে। জবাবে জম্মু ৩ উইকেটে ১৩৭ রান তুলেছে। দ্বিতীয় দিনের তৃতীয় সেশনে ভূ-স্পর্গের দল ১৯১ রানে পিছিয়ে আছে। বাংলার হয়ে মহম্মদ শামি ২ উইকেট নিয়েছেন। ১ উইকেটে পেয়েছেন মুকেশ কুমার।
আরও পড়ুন: কলম্বোয় ধেয়ে এল সাইক্লোন ঈশান! খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান, কলার তুলে সুপার এইটে ভারত...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)