Piyush Chawla Retires: একাই ১০৬২ উইকেটের মালিক, দেশকে দিয়েছেন জোড়া বিশ্বকাপ, আচমকা অবসরে আইপিএল আইকন...

Piyush Chawla Retires: দুই দশকের বেশি সময়ে বাইশ গজে কাটিয়ে ফেলেছেন। এবার অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেললেন এমএস ধোনির দলের সুপারস্টার!

শুভপম সাহা | Updated By: Jun 6, 2025, 06:08 PM IST
Piyush Chawla Retires: একাই ১০৬২ উইকেটের মালিক, দেশকে দিয়েছেন জোড়া বিশ্বকাপ, আচমকা অবসরে আইপিএল আইকন...
বিশ্বকাপ হাতে পীযূষ চাওলা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজে যেন ধেয়ে এসেছে সন্ন্যাসের সুনামি! সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মার (Rohit Sharma) দেখানো পথেই, দিনচারেক আগে হেঁটেছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) ও দক্ষিণ আফ্রিকার মহারথী হেনরিখ ক্লাসেন (Heinrich Klaasen)। এবার ভারতের জোড়া বিশ্বকাপ জয়ী তারকাও ক্রিকেটকে বললেন আলবিদা। দু'দশকেরও বেশি সময়ে বাইশ গজ মাতিয়ে অবসরের সিদ্ধান্ত নিলেন স্টার লেগ-স্পিনার পীযূষ চাওলা (Piyush Chawla Announces Retirement)

Add Zee News as a Preferred Source

পীযূষের কেরিয়ার

২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০১১ সালের ওডিআই বিশ্বকাপও জেতেন পীযূষ। সব ধরণের ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন তিনি। পীযূষ তিনটি টেস্ট, ৭টি টি-টোয়েন্টিআই এবং ২৫টি ওডিআই খেলেছেন। তিন ফর্ম্যাটে মোট ৪৩টি উইকেট নিয়েছেন। পীযূষ আইপিএল আইকন। লিগের ইতিহাসে তিনি যুগ্ম ভাবে তৃতীয় সর্বাধিক উইকেটশিকারি। ১৯২টি ম্যাচে ১৯২টি উইকেট নিয়েছেন। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল জিতেছেন। গতবছরও মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন পীযূষ! ২০০৬ সালে দেশের হয়ে টেস্ট অভিষেক করেছিলেন পীযূষ। ব্রিটিশদের বিরুদ্ধেই জীবনের শেষ টেস্ট খেলেছিলেন ২০১২ সালে। টি-২০ আই-তে ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন। এরপর ২০১১ সালে ডাচদের বিরুদ্ধে শেষ টি-২০ খেলেছিলেন তিনি। 

অবসর প্রসঙ্গে পীযূষ

পীযূষ ইনস্টাগ্রামে অবসর প্রসঙ্গে লম্বা বিবৃতি দিয়ে লিখেছেন, 'দুই দশকেরও বেশি সময়ে মাঠে থাকার পর, এই সুন্দর খেলাকে বিদায় জানানোর সময় এসেছে। যদিও আমি ক্রিজ থেকে দূরে সরে যাচ্ছি, কিন্তু ক্রিকেট সবসময় আমার মধ্যে বেঁচে থাকবে। আমি এখন নতুন যাত্রা শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই সুন্দর খেলার চেতনা এবং শিক্ষা আমি বহন করে নিয়ে যাব। সর্বোচ্চ স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা থেকে শুরু করে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জয়ী দলের অংশ হওয়ার, এই অবিশ্বাস্য যাত্রার প্রতিটি মুহূর্ত আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। এই স্মৃতিগুলি চিরকাল আমার হৃদয়ে খোদাই করা থাকবে। আমার উপর আস্থা রাখার জন্য আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের - পঞ্জাব কিংস, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে আন্তরিক ধন্যবাদ। আইপিএল আমার কেরিয়ারের একটি বিশেষ অধ্যায় এবং আমি খেলার প্রতিটি মুহূর্ত লালন করেছি। আমার কোচ - শ্রী কেকে গৌতম এবং প্রয়াত শ্রী পঙ্কজ সারস্বতের প্রতি আমি গভীর কৃতজ্ঞ। আমাকে লালন-পালন করেছেন এবং একজন ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন। আজ আমার জন্য এক গভীর আবেগঘন দিন, কারণ আমি আনুষ্ঠানিক ভাবে সকল ধরণের আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম।'

প্রচারে পীযূষ

১৫ বছর বয়সে প্রতিযোগিতামূলক ক্রিকেটে অভিষেক হয় পীযূষের। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ এবং উত্তরপ্রদেশ অনূর্ধ্ব-২২ দলের প্রতিনিধিত্বও করেন।
২০০৫-০৬ সালে চ্যালেঞ্জার সিরিজে সচিন তেন্ডুলকরকে গুগলিতে বোল্ড করে রাতারাতি শিরোনামে এসেছিলেন। ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে পীযূষের ১০৬২ উইকেট রয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.