Portugal vs Spain, UEFA Nations League Final 2025 Live Streaming: মধ্যরাতে খেতাব যুদ্ধে রোনাল্ডো Vs ইয়ামাল, কখন কোথায় দেখবেন স্পেন-পর্তুগাল মহারণ?

Portugal vs Spain, UEFA Nations League 2025 Final: মিউনিখে মারকাটারি ফাইনাল! মধ্যরাতে খেতাব যুদ্ধে রোনাল্ডো Vs ইয়ামাল, রইল লাইভ সম্প্রচারের এ-টু-জেড...  

শুভপম সাহা | Updated By: Jun 8, 2025, 04:03 PM IST
Portugal vs Spain, UEFA Nations League Final 2025 Live Streaming: মধ্যরাতে খেতাব যুদ্ধে রোনাল্ডো Vs ইয়ামাল, কখন কোথায় দেখবেন স্পেন-পর্তুগাল মহারণ?

Portugal vs Spain, UEFA Nations League 2025 Final: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রবিবার রাতে (ক্যালেন্ডার মতে সোমবার যদিও) নেশনস লিগের ফাইনালে মুখোমুখি স্পেন-পর্তুগাল (Portugal vs Spain, UEFA Nations League 2025 Final)।

Add Zee News as a Preferred Source

২০১৮-১৯ সালে উদ্বোধনী মরসুমে পর্তুগাল ১-০ গোলে নেদারল্যান্ডস হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। পর্তুগালের প্রতিপক্ষ স্পেন আবার শেষবারের শিরোপাজয়ী টিম। ২০২২-২৩ মরসুমে 'লা রোজা' ফাইনালে ক্রোয়েশিয়াকে পেনাল্টিতে ৫-৪ হারিয়ে জিতে নেয় নেশনস লিগ।উদ্বোধনী চ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়নরা মুখোমুখি হচ্ছে। 

আরও পড়ুন: 'আমি শ্রেয়সের সন্তানের মা, ইতিমধ্যেই আমরা বিবাহিত'! অভিনেত্রীর ৪৪০ ভোল্টের ঝটকা...

মহারণে সবার নজর পর্তুগিজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronald) এবং স্পেনের বিস্ময় প্রতিভা লামিন ইয়ামালের (Lamine Yamal) দিকে। এ যেন দুই প্রজন্মের লড়াই! সিআর সেভেনর আর ফুটবলবিশ্বকে প্রমাণ করার কিছু নেই। ওদিকে গতবার ইউরোজয়ী লামিনের হাতে আগামীর প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার মশাল।

৪০ বছর বয়সী রোনাল্ডোর জয়সূচক গোলে পর্তুগাল প্রথম সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে খেলছে ফাইনাল। ওদিকে ন'গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ফরাসি চ্যালেঞ্জ জেতে স্পেন। ১৭ বছর বয়সী ইয়ামালের দুর্দান্ত জোড়া গোলে স্পেন ৫-৪ গোলে কিলিয়ান এমবাপেদের হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে। বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলবিশ্ব।

আরও পড়ুন: শ্রেয়সের বিরুদ্ধে '৩০২ ধারায় খুনের মামলা দায়ের'! বিগ ব্রেকিংয়ে ভারতীয় ক্রিকেট উত্তাল

পর্তুগাল বনাম স্পেন উয়েফা নেশনস লিগ ফাইনাল কবে অনুষ্ঠিত হবে?
পর্তুগাল বনাম স্পেন উয়েফা নেশনস লিগ ফাইনাল ৮ জুন রবিবার অনুষ্ঠিত হবে।
 
পর্তুগাল বনাম স্পেন উয়েফা নেশনস লিগের ফাইনাল কোথায় হবে?
পর্তুগাল বনাম স্পেন নেশনস লিগের ফাইনাল জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ এরিনায় অনুষ্ঠিত হবে।

পর্তুগাল বনাম স্পেন উয়েফা নেশনস লিগের ফাইনাল কখন অনুষ্ঠিত হবে?
পর্তুগাল বনাম স্পেন উয়েফা নেশনস লিগ ২০২৫ ফাইনাল, ভারতীয় সময়ে রাত ১২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।  

ভারতে স্পেন বনাম পর্তুগাল উয়েফা নেশনস লিগের ফাইনাল কোথায় দেখা যাবে?
ভারতে স্পেন বনাম পর্তুগাল উয়েফা নেশনস লিগের ফাইনাল অনলাইনে লাইভ স্ট্রিম করবে SonyLIV,  টেলিভিশনে তা দেখা যাবে Sony Sports-এ

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.