IPL 2025: মুল্লানপুরে 'হাই অ্যালার্ট', ২৫০০-রও বেশি পুলিস মাঠে! ভারত-পাক সংঘর্ষের আবহে কি...

Punjab Police On High Alert: কোনও রকম ঝুঁকি নেবে না পঞ্জাব পুলিস। মুল্লানপুরের জোড়া মেগা ম্যাচে 'হাই অ্যালার্ট'! ভারত-পাক সংঘর্ষের আবহে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থাকছেই...

শুভপম সাহা | Updated By: May 29, 2025, 01:50 PM IST
IPL 2025: মুল্লানপুরে 'হাই অ্যালার্ট', ২৫০০-রও বেশি পুলিস মাঠে! ভারত-পাক সংঘর্ষের আবহে কি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএল এবার শেষের মুখে। আর এক সপ্তাহও বাকি নেই। ১০ দল খেতাবি লড়াইয়ে নেমেছিল। গ্রুপ পর্বে বিদায় নিয়েছে ৬ দল। এখন বাকি আর ৪। এবার লড়াই শুরু প্লেঅফের (IPL 2025 Playoffs Schedule)। চার থেকে দুই হয়ে এক! প্লেঅফের সূচনা বৃহস্পতিবার অর্থাত্‍ আজ। মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কোয়ালিফায়ার ১-এ পঞ্জাব কিংস মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (PBKS vs RCB, IPL Qualifier 1)। আর এই মাঠেই আগামিকাল এলিমিনেটরে মুখোমুখি গুজরাত টাইটান্স-মুম্বই ইন্ডিয়ান্স (Gujarat Titans vs Mumbai Indians, Eliminator)। ব্যাক টু ব্যাক মেগা ডুয়েল লুধিয়ানার শহরে মাঠে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: ১০ থেকে এখন ৪, প্লেঅফের লড়াইয়ে কে,কার মুখোমুখি? রইল ম্যাচ-তারিখ-ভেন্যু...

পঞ্জাব পুলিস এখন 'হাই অ্যালার্ট' মোডে। বিরাট-শ্রেয়স, হার্দিক-শুভমনদের দ্বৈরথ হচ্ছে ভারত-পাক সংঘর্ষের আবহে। ফলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তাই পুলিস কোনওরকম ফাঁকফোকড় রাখছে না। পঞ্জাব পুলিসের বিশেষ ডিজিপি (আইন ও শৃঙ্খলা) অর্পিত শুক্লা কোয়ালিফায়ার ১-এর আগে জানিয়েছেন, 'মুল্লানপুর স্টেডিয়ামে পরপর দু'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। একটি কোয়ালিফায়ার এবং একটি এলিমিনেটর। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন খেলা দেখতে। এই দুই ম্যাচ নিয়ে মানুষের প্রচুর উৎসাহ রয়েছে। আমরা স্টেডিয়াম এবং তার আশেপাশে ব্যাপক নিরাপত্তার আয়োজন করেছি। তা নিয়ে পর্যালোচনা চলছে। আমাদের বাহিনীর প্রায় ৬৫ ​​জন গেজেটেড অফিসার এবং ২,৫০০ এরও বেশি কর্মী মোতায়েন রয়েছে। যারা আসছেন তাদের যাতে কোনও ধরণের সমস্যা না হয় তা আমরা নিশ্চিত করব।নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কঠোর হবে। আমরা মকড্রিলের মহড়া দিয়েছিলাম। আজও পুলিস বাহিনী মকড্রিলের মহড়া দিচ্ছে।'

আরও পড়ুন: বিশ্বরেকর্ডে বিরাট ইতিহাস কোহলির, যা করলে তা আগে কেউ পারেননি! সাধে কী জঙ্গলের রাজা

গতবছর কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ায়, বিসিসিআই নিয়ম মেনেই বোধন এবং বিসর্জনের জন্য কলকাতাকেই বেছে নিয়েছিল। গত ২২ মার্চ বর্ণময় উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ইডেনে কেকেআর-আরসিবি ম্যাচ দিয়ে চলতি লিগের ফিতে কাটা হয়েছিল। ভারত-পাক সংঘর্ষের কারণে গত ৮ মে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী এবারের ফাইনাল ২৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে হচ্ছে ৩ জুন! আইপিএলের ওপেনিং ও ফাইনাল ম্যাচই নয়, ২৩ মে ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সংঘর্ষবিরতির পর নতুন সূচি ঘোষিত হয়েছে। আর সেখানেই কলকাতা থেকে মেগা ফাইনাল সরেছে। কলকাতায় ফাইনাল হলে সেই সময়ে নাকি বৃষ্টি হতে পারে! এই কারণ দেখিয়েই  ভারতের অন্যতম সেরা ক্রিকেট স্টেডিয়াম থেকে ফাইনাল সরেছে। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.