জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) অন্তবর্তী সভাপতি পদে দায়িত্ব নিতে পারেন রাজীব শুক্লা। বর্তমান সভাপতি রজার বিনি এই পদে বয়সসীমার কাছাকাছি পৌঁছে গেছেন। বোর্ড সুত্রে খবর, শুক্লা বর্তমানে বোর্ডের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন এবং আগামী ৩ মাসের জন্য অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন রজার বিনি। চলতি বছর ১৯ জুলাই ৭০ বছর পূর্ণ করবেন তিনি। যা বিসিসিআই-এর বয়সসীমা নির্ধারিত নিয়ম অনুযায়ী সভাপতির পদে থাকার জন্য অনুমোদিত নয়। সে ক্ষেত্রে শূন্যপদ পূরণে রাজীব শুক্লা নতুন সভাপতি নির্বাচিত হতে করেন। সেপ্টেম্বরে সংস্থার বার্ষিক সভায় নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত তিনিই সক্রিয় বিসিসিআই প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। শুক্লা বহু বছর ধরে বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা, ২০২০ সাল থেকে সহ-সভাপতি পদে রয়েছেন । এমনকি, চ্যাম্পিয়ন্স ট্রফির সময় পাকিস্তানে বোর্ডের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: ক্রিকেট পাড়ায় নতুন প্রেমের গুঞ্জন, গাঁটছড়া বাঁধতে চলেছেন কে?
সৌরভ গাঙ্গুলীর জায়গায় ২০২২ সালে রজার বিনি বিসিসিআই সভাপতি হিসেবে নির্বাচিত হন। ভারতের হয়ে ২৭টি টেস্ট এবং ৭২টি ওয়ানডে খেলেছেন এবং মোট ১২৪টি উইকেট নিয়েছেন এই কিংবদন্তি। ১৯৮৩ সালের ঐতিহাসিক বিশ্বকাপ জয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ৮ ইনিংসে ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। এর আগে, উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (UPCA) সচিব এবং ২০১৮ সাল পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। বিনির আমলে ভারতীয় ক্রিকেট দল ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। এছাড়াও রোহিত শর্মার নেতৃত্বে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও উঠছিল তারা, যদিও সেখানে জিততে ব্যর্থ হয় তারা।
আরও পড়ুন: IPL-এ বৃষ্টি রাজনীতি? ইডেনের ম্যাচ সরল কেন! জানুন বিশদে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)