যুবরাজ সিংয়ের বায়োপিকে 'যুবি' হতে চলেছেন রণবীর কাপুর

বলিউডে এখন ক্রীড়াব্যক্তিত্বদের নিয়ে বায়োপিক বানানোর ধুম চলছে। সে মেরি কমই হোক অথবা মহেন্দ্র সিং ধোনি। অথবা দঙ্গলই হোক হোক অথবা সুলতান। এবার আরও এক ক্রিকেটারের বায়োপিক তৈরি হতে চলেছে বলিউডে। তিনি আর কেউ নন, দেশকে দুটো বিশ্বকাপ জেতানো ক্রিকেটার যুবরাজ সিং। সূত্রের খবর, যুবরাজের বায়োপিকের কাজ মোটেই ভাবনাচিন্তার স্তরে নেই। বরং, অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল, যুবরাজের চরিত্রে পর্দায় অভিনয় করবেন কে? কে আবার? রণবীর কাপুর। শোনা যাচ্ছে রণবীর কাপুরকে নাকি প্রস্তাবও দেওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যে। তবে, রণবীর নাকি এখনও তাঁর সিদ্ধান্ত জানাননি।
 যুবরাজ সিংয়ের বায়োপিকে 'যুবি' হতে চলেছেন রণবীর কাপুর