জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজেকে ভারতীয় প্রমাণ করতে সচিত্র আধার কার্ড দেখানোর কথা বললেন খোদ সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ক্রিকেট “গড”-ও নাকি এবার হলেন পরিচয় প্রমাণের ঝামেলার শিকার। এমনকী সচিন লিখতে বাধ্য হন, 'আধার পাঠাবো?' তবে এত উত্কন্ঠার কারণ নেই, এক অনুরাগীর প্রশ্নের উত্তরে মজার ছলে এমন উত্তর দিয়েছেন মাস্টার ব্লাস্টার।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Sourav Ganguly Becomes Head Coach: মসনদে মহারাজই! এবার হেড কোচ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, খুশিতে ভাসছেন ভক্তরা...
অত্যন্ত কৌতুকপূর্ণ ভঙ্গিতে সচিন জবাব দেন, “আমার পরিচয় জানতে চাইলে মাঠের রেকর্ডই যথেষ্ট।” তাঁর এই উত্তর মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিভিন্ন সময় তারকা বা জনপ্রিয় ব্যক্তিদেরকেও সাধারণ কাগজপত্রে পরিচয় প্রমাণ করতে হয়। সচিন তেন্ডুলকরের মতো কিংবদন্তি ক্রিকেটারও তার ব্যতিক্রম নন।সচিনের রসিক জবাবকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। ভক্তরা লেখেন, “যার ব্যাট কথা বলে, তাঁর পরিচয়ে কোনও নথির দরকার নেই।”
ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে ভক্তদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় (Ask Me Anything) অংশ নেন। এই সেশনে ভক্তদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই এক অনুরাগী সন্দেহ প্রকাশ করে তাঁকে অনুরোধ করেন— “আপনি কি একটা ভয়েস নোট পাঠাতে পারেন? যাতে বোঝা যায় আসলেই আপনি সচিন, নাকি কোনও ভুয়ো অ্যাকাউন্ট।”

এরপর তিনি ভক্তের মন্তব্যের স্ক্রিনশট সামনে দাঁড়িয়ে পোস্ট করেন, যাতে স্পষ্ট বোঝা যায় যে উত্তর তিনিই দিচ্ছেন। এখানেই শেষ নয়, তিনি আরও রসিকতা করে জবাব দেন—“আব আধার ভি ভেজু ক্যা? (এবার কি আধার কার্ডও পাঠাব নাকি?)” তাঁর এই মজার জবাব মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা কমেন্টে লেখেন—“সচিনের ব্যাটের টোকাই তাঁর আসল ভয়েস নোট।” “যিনি নিজের খেলা দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করেছেন, তাঁকে আর প্রমাণ দিতে হবে কেন?”
আরও পড়ুন, Dream11: সম্পর্ক নেই BCCI-Dream11-এর! চাকরি হারাচ্ছেন বহু কর্মী? অনিশ্চয়তার কালো মেঘ...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)