Sai Sudharsan | IPL 2025: কোভিড পরবর্তী সময়ে তাঁর উত্থান, ২৩ বছরের ভারতীয়র ইতিহাস, মুছলেন গেইল-কেনদের নাম!

Sai Sudharsan: সাই সুদর্শন প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস লিখলেন, ছাপিয়ে গেলেন গেইল-কেনদের মতো আইপিএল আইকনদের। 

শুভপম সাহা | Updated By: Apr 10, 2025, 02:25 PM IST
Sai Sudharsan | IPL 2025: কোভিড পরবর্তী সময়ে তাঁর উত্থান, ২৩ বছরের ভারতীয়র ইতিহাস, মুছলেন গেইল-কেনদের নাম!
মারমুখী সাই সুদর্শন

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলে (IPL 2025) টানা ৪ ম্যাচে জিতে গুজরাত টাইটান্স (Gujarat Titans) পৌঁছে গেল লিগ টেবলের মগডালে। গত বুধবার শুভমন গিলরা (Shubman Gill) নিজেদের ঘরের মাঠে খেলেছিলেন সঞ্জু স্যামসনদের (Sanju Samson) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে বিরুদ্ধে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৭ রান তুলেছিল। জবাবে রাজস্থান ১৫৯ রানে গুটিয়ে যায়। গুজরাত হেসে খেলে ৫৮ রানে ম্যাচ বার করে নেয়। সবরমতীতীরে সব আলো একাই কেড়ে নিলেন গুজরাতের ওপেনার ভরদ্বাজ সাই সুদর্শন (Sai Sudharsan)। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই নতুন প্রেমে মুগ্ধ চাহাল! জানুন সেই সুন্দরীর মতামত....

যেমন পদবী, তেমনই কাজ ২৩ বছরের ভারতীয় ক্রিকেটারের। আহমেদাবাদে ওপেন করতে নেমে বাঁ-হাতি বিধ্বংসী ব্যাটার ৫৩ বলে ৮২ রান করেছিলেন। ৯৫ মিনিট ক্রিজে থেকে ৮টি চার মেরেছেন। হাঁকিয়েছেন ৩ছক্কা। ১৫৪.৭১-এর স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সুদর্শন। দেশের হয়ে তিনটি ওডিআই ও একটি টি-২০ আই খেলা সুদর্শন, এই ম্যাচে শুধু বোলারদের নিয়েই ছেলেখেলা করেননি, রেকর্ড নিয়ে সেই কাজই করেছেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগের ১৭ বছরের ইতিহাসে ৩০ ইনিংসের পর এখন দ্বিতীয় সর্বাধিক রানশিকারি সাই। ক্রিস গেইল এবং কেন উইলিয়ামসনের মতো আইপিএল আইকনদেরও ছাপিয়ে গেলেন তিনি। কোভিড পরবর্তী সময়ে সাইয়ের উত্থান। তামিলনাড়ু প্রিমিয়র লিগ মাতিয়েই এসেছেন প্রচারের আলোয়। চলতি আইপিএলে সুদর্শনকে দেখাচ্ছে ঝকঝকে।  

৩০ ইনিংসের পর আইপিএলে সর্বাধিক রানশিকারি যাঁরা

শন মার্শ - ১৩২৮ রান
সাই সুদর্শন - ১৩০৭ রান
ক্রিস গেইল- ১১৪১ রান
কেন উইলিয়ামসন - ১০৯৬ রান
ম্যাথিউ হেডেন - ১০৮২ রান

আইপিএলের ইতিহাসে সুদর্শনই একমাত্র ভারতীয়, যিনি এক ভেন্যুতে পরপর পাঁচবার ৫০+ স্কোর করলেন। গত মরসুমে গুজরাতের হয়ে শেষ দু'ই আইপিএল ম্যাচে সুদর্শন অপরাজিত ৮৪ রান ও একটি সেঞ্চুরি করেছেন।

আরও পড়ুন: সুপারমার্কেটে মহিলার সঙ্গেই অজি তারকার...! ভাইরাল ভিডিয়ো আসতেই শুরু তুমুল বিতর্ক

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.