জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের টেনিস আইকন সানিয়া মির্জার (Sania Mirza) সঙ্গে শোয়েব মালিকের (Shoaib Malik) ডিভোর্সের প্রায় এক বছর পেরিয়ে গিয়েছে। ২০১০ সালে বিয়ে করেছিলেন সানিয়া-শোয়েব (Sania Mirza And Shoaib Malik)। ২০১৮ সালে সানিয়া-শোয়েবের পরিবারে আসে তাঁদের সন্তান ইজহান মির্জা মালিক। প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব তাঁর দেশেরই সুন্দরী অভিনেত্রী সানা জাভেদের (Shoaib Malik And Sana Javed) সঙ্গে নতুন জীবন শুরু করেছেন। 'সিঙ্গল মাদার' সানিয়াও রয়েছেন নিজের মতোই। ২০২৪ সালের জানুয়ারিতে সানিয়া-শোয়েবের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল।
Add Zee News as a Preferred Source
'সার্ভিং ইট আপ উইথ সানিয়া'
প্রাক্তন টেনিসরত্ন নয়া পডকাস্ট 'সার্ভিং ইট আপ উইথ সানিয়া' (Serving It Up With Sania) শুরু করেছেন। সানিয়ার অনুষ্ঠানে প্রথম অতিথিই ছিলেন তাঁর ভীষণ কাছের মানুষ ও বলিউডের ডিরেক্টর-কোরিয়োগ্রাফার ফারাহ খান (Farah Khan)। সানিয়া এই পডকাস্টে জানিয়েছেন যে, ডিভোর্সের পর বিভীষিকাময় জীবন নিয়ে কথা বলেছেন। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ফারাহকে জানিয়েছেন যে, সম্পর্ক ভাঙার পরেই সানিয়ার প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন!সেই কঠিন মুহূর্তেই ফারাহই একমাত্র তাঁর পাশে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে ছিলেন সাপোর্ট সিস্টেম হয়ে।
আরও পড়ুন: সেঞ্চুরি করে IPL জিতিয়েছেন! ঝুলিতে জোড়া বিশ্বকাপ, কিংবদন্তি অলরাউন্ডার KKR-এ
সানিয়া-ফারহা
সানিয়া বলেন, 'আমি ক্যামেরার সামনে এটা বলতে চাই না, জীবনে সবচেয়ে খারাপ মুহূর্তেই ফারাহ তুমি আমার সেটে এসেছিলে। আমাকে এরপর একটি লাইভ শোতে যেতে হয়েছিল, তুমি যদি সেখানে না আসতে তাহলে কী হত জানি না! আমি থরথর করে কাঁপছিলাম। আর তুমি সেদিন সেটে না আসলে, তাহলে আমি হয়তো সেই শো করতামই না। তবে তুমিই আমাকে বলেছিলে, যাই হয়ে যাক না কেন, তুমি এই শো করবেই।' সেদিনের কথা ভেবে ফারাহ বলেন, 'আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে দেখেই। সেদিন আমাকেও শুটিং করতে হয়েছিল। কিন্তু আমি সবকিছু ছেড়ে তোমার কথা ভেবে পাজামা এবং চপ্পল পরেই চলে এসেছিলাম।' কথোপকথনে সানিয়ার প্রশংসায় ফারাহ বলেছেন যে, সানিয়া কী সুন্দর ভাবেই না তাঁর সন্তানকে মানুষ করছেন। যা দেখার মতো।
আরও পড়ুন: 'পিরিয়ড শেষ হলে চলে আসিস, আমারটাও তো দেখতে হবে'! বিশ্বকাপে লাগাতার যৌন হেনস্থা নির্বাচকের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)