Satadru Dutta: মেসি ট্যুরের উদ্যোক্তা শতদ্রু গ্রেফতার হওয়ার পরেই রিষড়ার বাড়িতে নিশ্চিদ্র পুলিসি ঘেরাটোপ

Satadru Dutta: মেসি ট্যুরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হওয়ার পরেই বাড়ির সামনে পুলিস পিকেট! থানায় বাড়তি ফোর্স... কী চলছে রিষড়ায়?

শুভপম সাহা | Updated By: Dec 13, 2025, 06:04 PM IST
Satadru Dutta: মেসি ট্যুরের উদ্যোক্তা শতদ্রু গ্রেফতার হওয়ার পরেই রিষড়ার বাড়িতে নিশ্চিদ্র পুলিসি ঘেরাটোপ
ছবি শতদ্রুর ফেসবুক থেকে

বিধান সরকার: 'মেসি গোট ইন্ডিয়া ট্যুর' (GOAT India Tour 2025)- এর শুরু হল কলকাতা চ্যাপ্টার দিয়ে। আর শুরুতেই কল্লোলিনীর মুখ পুড়েছে। মেসিকে (Lionel Messi) পেয়েও 'মেসিহীন' (মেসিকে দেখতে না পেয়ে) ছিল যুবভারতী ক্রীড়াঙ্গন! হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও মেসির দর্শন পায়নি তাঁর ভক্তরা। বিক্ষুব্ধ দর্শকে রাগ থেকেই যুবভারতী বদলে যায় যুদ্ধক্ষেত্রে! 'মেসি গোট ইন্ডিয়া ট্যুর'-এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে (Satadru Dutta) ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। আর তারপরেই শতদ্রুর রিষড়া বাঙুর পার্কের বাড়ি সামনে বসল পুলিস পিকেট। রিষড়া থানায় বাড়তি ফোর্স।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: কে এই শতদ্রু দত্ত? 'মেসি গোট ইন্ডিয়া ট্যুর'-এর মূল উদ্যোক্তা গ্রেফতার! রইল পুরো বায়োডেটা

শ্রীরামপুর হলিহোম স্কুলে পড়তেন শতদ্রু। ছোট থেকেই ক্রিকেট খেলতেন। এক সময়ে প্রাইভেট ফার্মে চাকরি করতেন। আগে জামাইবাবুর সঙ্গে ইভেন্টের  কাজ। পরে সেই কাজে আরও বড় পদক্ষেপ নেন। বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড়দের বাংলায় নিয়ে এসে চমকে দেওয়া শুরু করলেন। যে সব খেলোয়ারকে একবার চোখে দেখার জন্য আসমুদ্রু হিমাচল পাড়ি দিতে পারেন তাঁর ভক্তরা, সেই সব খেলোয়াড়কেই টার্গেট করে আনতে শুরু করলেন। কলকাতায় আনলেন। নিজের বাড়িতেও আনলেন। বাড়িতেই বানিয়ে ফেলেন ফুটবল মাঠ। পেলে, মারাদোনা, কাফু,মার্টিনেজ ও রোনাল্ডিনহোকে নিয়ে এসেছেন।

মেসিকে আনতে অনেক কাঠখড় পুরিয়েছেন। মেসির বাড়িতে গিয়ে তাঁর বাবার সঙ্গে দেখা করে মেসিকে ভারত সফরের জন্য় রাজি করান। তারপর মেসির সঙ্গে দেখা করে দিনক্ষণ ঠিক করেন। শনিবার, ১৩ ডিসেম্বর মেসি শোয়ের জন্য বহু লক্ষ টাকার টিকিট বিক্রি করেন। হাজার হাজার মেসি ভক্ত ভিড় জমান যুবভারতীতে। কিন্তু মেসির দর্শন না পেয়ে তাঁরা যে ধ্বংসলীলা চালিয়েছেন, তাতেই কলকাতার মাথা হেঁট হয়েছে বিশ্বের কাছে।

আরও পড়ুন: মেসিকে ছুঁয়ে ছবি তুলতে চান? সঙ্গে পাঁচতারা হোটেলে আনলিমিটেড এলাহি খানাপিনাও! খরচ মাত্র...

শতদ্রুর বাড়িতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিস পিকেট বসানো হয়েছে। রিষড়া থানাতেও বাড়তি ফোর্স মোতায়েন করেছে চন্দননগর পুলিশ। শতদ্রুর প্রতিবেশীরা জানান, এর আগে যখন এমিলিয়ানো মার্টিনেজ এসেছিলেন, তখন সব ঠিকঠাকই ছিল। যাঁরা যুবভারতীতে গিয়েছিলেন, তাঁরাও জানান, অব্যবস্থার কারণে মেসিকে দেখতেই পাননি কেউ। যাঁরা দর্শকাশনে ছিলেন, অনেক দূরে তাঁরা কোনও ভাবেই মেসেকে দেখতে পাননি। মাঠ প্রদক্ষিণ করেননি মেসি। ২০ মিনিট থেকেই মাঠ ছাড়েন মেসি। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দর্শক।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.