জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ জিল্যান্ডের চলতি ভারত সফরের প্রথম পর্যায়ের অন্তিম পর্ব রবিবার! ১৮ জানুয়ারি টিম ইন্ডিয়া বনাম ব্ল্যাক ক্যাপসের তৃতীয় তথা শেষ ওডিআই ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। তিন ম্যাচের ওডিআই সিরিজের ফল ১-১। প্রথম ম্যাচে শুভমন গিলরা (Shubman Gill) জিতেছিলেন। তবে দ্বিতীয় ম্যাচেই দারুণ ভাবে ফিরে আসে মাইকেল ব্রেসওয়েলরা। ফলে রবিবাসরীয় ফাইনাল ওডিআই-তে যে দল জিতবে সিরিজ তার। ফলে ইন্দোরে ইন্ডিয়ার মরণ-বাঁচন ম্যাচ!
Add Zee News as a Preferred Source
ইন্দোরের জল-সংকট
ইন্দোর এখন আতঙ্কের আরেক নাম! দেশের পরিচ্ছন্নতম শহর ইন্দোরেই আজ ভয়াবহ বিপর্যয়। 'ভারতের স্ট্রিট ফুড রাজধানী' বা 'মিনি মুম্বই' নামে পরিচিত শহরে এখন তীব্র জল-সংকট! ব্যাপক ভাবে পানীয় জল দূষণের কারণেগুরুতর জনস্বাস্থ্য জনিত জরুরি অবস্থার সম্মুখীন। নলবাহিত দূষিত জল পান করে এই শহরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১। স্থানীয়দের মতে যদিও মৃতের সংখ্যা ২৩! পানীয় জলে নর্দমার জল মিশে যাওয়ায় বা অন্যান্য জীবাণুর উপস্থিতিতে জলে বিষক্রিয়া হয়েছে বলেই অভিযোগ। এর ফলে ২১০ জনেরও বেশি মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ইন্দোরের মানুষ ঘরে RO ডিভাইস যেমন লাগাচ্ছে, তেমনই বহু মানুষ প্রসেসড জল কিনেও খাচ্ছে।
আরও পড়ুন: 'রোহিত শর্মা যা অর্জন করেছে তার ৫% তোমার নেই'- ইন্ডিয়ার কোচকে ধোপার ধোলাই মনোজ তিওয়ারির...
দলের সুরক্ষায় সেনাপতি
ইন্দোরের জলের সংকট সম্পর্কে রীতিমতো ওয়াকিবহাল। দলের সুরক্ষায় প্রকৃত সেনাপতির ভূমিকায় উত্তীর্ণ হয়েছেন পঞ্জাব পুত্তর। একাধিক মিডিয়ার রিপোর্ট বলছে যে, শুভমন টিমের স্বাস্থ্যের কথা ভেবেই ইন্দোরে আনিয়েছেন বিশেষ সুরক্ষা কবচ। গিল প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের এক উচ্চমানের জল পরিশোধক মেশিন আনিয়েছেন। যাতে দলের কাউকে কোনও ভাবেই না ইন্দোরের দূষিত জলের সংস্পর্শে আসতে হয়। র্যাডিসন ব্লু ইন্দোরে উঠেছে টিম ইন্ডিয়া। তবে জানা গিয়েছে যে হোটেল কর্মীদের কাছে শুভমনের আনানো বিশেষ যন্ত্রটির ব্যবহার এবং প্রযুক্তি সম্পর্কে সীমিত তথ্যই রয়েছে।
কোহলির ব্যাগেও বোতল
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটপাড়ায়, সেখানে দেখা যাচ্ছে, বিরাট কোহলি কাগজের শপিং ব্যাগে ভরে বেশ কয়েকটি জলের বোতল নিয়ে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন। কোহলির ব্যাগে কী রয়েছে? কোহলি এভিয়ান ন্যাচারাল স্প্রিং ওয়াটারেই পিপাসা মেটান বলে খবর। ফ্রান্স থেকে আমদানি করা হয় এই প্রাকৃতিক ভাবে পরিস্রুতএভিয়ান জল। ফ্রান্সের আল্পস পর্বত থেকে প্রাপ্ত এক অনন্য প্রাকৃতিক খনিজ জলই এভিয়ান, যা সর্বদা সতেজকারক ও প্রাকৃতিক ভাবে শরীরকে আর্দ্র রাখে। স্বাদ বা অতিরিক্ত কোনও কিছু যোগ করা হয় না, দিনের যে কোনো সময় চূড়ান্ত হাইড্রেশনের জন্য এই জল পান করেন অনেকে। অনলাইনে ১২০০০ মিলিলিটারের (৫০০ এমএলের ২৪টির বাক্স) দাম পড়ে ৩১৮২ টাকা হোম ডেলিভারি চার্ড বাদ দিয়েই। মানে এক একটি বোতল প্রায় ১৩০ টাকার কিছু বেশিই।
খেলোয়াড়দের বিশেষ ডায়েট
রিপোর্টে আরও বলা হয়েছে যে,বিসিসিআই খেলোয়াড়দের ডায়েটের দিকেও নিবিড় নজর রাখছে। ভারতীয় ক্রিকেট দলের জন্য এক বিশেষ শেফের ব্যবস্থা করা হয়েছে। যিনি বিরাট কোহলির খাদ্যতালিকায় রেখেছেন গ্রিলড গ্রিন ভেজিস, দক্ষিণ ভারতের খাবার এবং স্যুপ। অন্যদিকে শুভমন সিদ্ধ ডিম, সবুজ সবজি, ডাল, রায়তা এবং স্যুপ পছন্দ করেন। রোহিত শর্মার খাবারে থাকে ডাল, ভাত, স্যালাড, স্যুপ, পনীর, সবজি, দই এবং ফল।
আরও পড়ুন: 'ICC-র টুর্নামেন্ট খেলেই আমরা টাকা কামাই, নিজের পকেট থেকে পয়সা দেয় না BCB'...
অসুস্থ হয়েছিলেন শুভমনও
চলতি মাসের শুরুর দিকে শুভমনও কিন্তু গুরুতর অসুস্থ হয়েছিলেন বিজয় হাজারে ট্রফিতে খেলাকালীন। খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সিকিমের বিরুদ্ধে পঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি তিনি। শুভমনকেও বাড়তি সতর্ক থাকতেই হচ্ছে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)