Shubman Gill Injury Update: আচমকাই বিরাট ধাক্কা ভারতীয় দলে! গুরুতর চোটে মাঠ ছাড়লেন শুভমন, যন্ত্রণায় কাতরাচ্ছেন ক্যাপ্টেন...

Shubman Gill Injury Update: আচমকাই বিরাট ধাক্কা ভারতীয় দলে! গুরুতর চোটে মাঠ ছাড়লেন শুভমন গিল, যন্ত্রণায় কাতর ক্যাপ্টেনের চোখ-মুখ ভয় ধরাচ্ছে...  

শুভপম সাহা | Updated By: Nov 15, 2025, 02:04 PM IST
Shubman Gill Injury Update: আচমকাই বিরাট ধাক্কা ভারতীয় দলে! গুরুতর চোটে মাঠ ছাড়লেন শুভমন, যন্ত্রণায় কাতরাচ্ছেন ক্যাপ্টেন...

 

Add Zee News as a Preferred Source

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নেমেছে ভারত (South Africa Tour of India 2025/26)। ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে প্রথম টেস্ট। ১৫ নভেম্বর, শনিবার চলছে দ্বিতীয় দিনের খেলা। আর আচমকাই বিরাট ধাক্কা ভারতীয় দলে। আচমকাই চোট পেয়ে মাঠ ছাড়লেন অধিনায়ক শুভমন গিল! (Shubman Gill Injury Update)। 

প্রথম দিনে ভারত

জসপ্রীত বুমরার ৫ উইকেটের আগুনে স্পেলে, দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল। জবাবে ১২২ রানে পিছিয়ে দিন শেষ করেছিল ভারত। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুল ওপেন করতে নেমেছিলেন। মার্কো জানসেনের বলে ক্লিন বোল্ড হয়ে যান যশস্বী। ২৭ বলে মাত্র ১২ রান করেন তিনি। গতদিনের দুই অপরাজিত ব্যাটার- রাহুল ও ওয়াশিংটন সুন্দর খেলতে নেমেছিলেন দ্বিতীয় দিনের সকালে। ওয়াশিংটন ২৯ রান করে আউট হয়ে যান।

আরও পড়ুন: ৪২ বলে ১৪৪! ১১X৪,১৫X৬, দোহায় 'দানব'-বালকের ভয়াবহ বিস্ফোরণে সব ছারখার...
 

কীভাবে চোট পেলেন শুভমন? 

চারে নেমেছিলেন শুভমন। তখন ভারতের স্কোর ছিল ২ উইকেটে ৭৫। মাত্র ৩ বল খেলে ৪ রান করেই আহত-অবসৃত হন ক্যাপ্টেন। সাইমন হার্মারকে স্কোয়ার লেগের উপর দিয়ে স্লপ সুইপ করে চার মারার পরই, শুভমন রীতিমতো অস্বস্তি বোধ করতে শুরু করেন। এরপর শুভমন হেলমেট খুলে ঘাড়ের পেছনের অংশে হাত দিয়ে নিজেই ঘষতে থাকেন। এরপর সঙ্গে সঙ্গে দলের ফিজিও কমলেশ জৈন মাঠে ছুটে আসেন। এসে শুভমনের ঘাড় ম্যাসাজ করতে করতে তাঁকে নিয়ে মাঠের বাইরে বেরিয়ে যান। যা দেখে দর্শকরা রীতিমতো হতাশ হয়ে পড়েন। যারা কিছু মুহূর্ত আগেও শুভমনের নামে জয়ধ্বনি দিচ্ছিল। শুভমনের বদলে ঋষভ পন্থ ব্যাট করতে নেমে ২৭ রান করে ফিরে যান।

শুভমনের চোট নিয়ে কে কী বলছেন? 

প্রথম সেশনের খেলার শেষে শুভমনের চোটের প্রসঙ্গে বিসিসিআই বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, 'শুভমন গিলের ঘাড়ে ব্যথা রয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। তাঁর অগ্রগতি দেখে খেলায় অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।'মুরলী কার্তিক সম্প্রচারকারী চ্যানেলে বলেন, 'মনে হচ্ছে সকাল থেকেই শুভমন এই চোট বয়ে চলেছে, নিজের ঘাড় ঠিক আছে কিনা দেখার চেষ্টা করছে।' সুনীল গাভাসকর বলেন যে, চোট দেখে খুবই গুরুতর মনে হচ্ছে। 

ভারতের ইনিংস

শুভমন চলে যাওয়ার পর ভারতের ইনিংসও ধীরে ধীরে গুটিয়ে যায়। ওপেনার রাহুল ফিরে যান ৩৯ রান করে। এরপর রবীন্দ্র জাদেজা (২৭), ধ্রুব জুরেল (১৪) ও অক্ষর প্যাটেলরা (১৬) কিছুক্ষণ ক্রিজে ছিলেন। ভারতের ইনিংস শেষ হয়ে যায় ৯ উইকেটে ১৮৯ রানে। ভারত মাত্র ৩০ রানের লিউই নিতে পেরেছে। হার্মার একাই তুলে নেন ৪ উইকেট। মার্কো জানসেন নিয়েছেন ৩ উইকেট। এক উইকেট কেশব মহারাজ ও এক উইকেট কেভিন বশের। দ্বিতীয় দিনে দারুণ ভাবে ফিরে  ইডেন টেস্ট জমিয়ে দিলেন বাভুমাবাহিনী

আরও পড়ুন: বুমরা-বিক্রমে ব্যাকফুটে বিশ্বচ্যাম্পিয়নরা, ইডেনে রেকর্ডবন্যা বিশ্বের ১ নম্বর বোলারের...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.