WATCH | IPL 2025: ১৭ বছর আগে ইমরানের বিছানায় বাঁধ ভেঙেছিলেন! এবার ভারতীয় স্টারের জন্য প্রকাশ্যেই...

Sonal Chauhan-Rohit Sharma: রোহিত শর্মার জন্যই সোনাল আসেন ওয়াংখেড়েতে! কী বলছেন সুন্দরী নায়িকা? ভিডিয়ো ঝড়ের বেগে ভাইরাল হয়ে গেল...

শুভপম সাহা | Updated By: Apr 18, 2025, 02:56 PM IST
WATCH | IPL 2025: ১৭ বছর আগে ইমরানের বিছানায় বাঁধ ভেঙেছিলেন! এবার ভারতীয় স্টারের জন্য প্রকাশ্যেই...

জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে, মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আপাতত স্বস্তিতে। পাঁচবারের চ্যাম্পিয়ন টিম এখনও পর্যন্ত ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় সাত নম্বরে। গত বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই খেলেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে (MI vs SRH, IPL 2025)। আর এই ম্যাচে মুম্বই ৪ উইকেটে জিতেছে। 

Add Zee News as a Preferred Source

ওয়াংখেড়েতে প্রতিদিনই খেলা দেখতে কোনও না কোনও সেলেব আসেন। গতকাল ছিলেন সোনাল চৌহান (Sonal Chauhan)। ইমরান হাশমির সঙ্গে যিনি ২০১৭ সালে 'জন্নত' ছবিতে ঝড় তুলে দিয়েছিলেন। সেই বছর ফিল্মফেয়ারে 'বেস্ট ফিমেল ডেবিউ' পুরস্কারে মনোনীতও হয়ে ছিলেন। জোয়া মাথুর দিক্ষীতের চরিত্রে সবার মন কেড়ে নিয়েছিলেন কুণাল দেশমুখের ছবিতে। 

আরও পড়ুন: 'শুতে চাই'...যশস্বীদের সতীর্থ এখন লিঙ্গ বদলে নারী, ক্রিকেটাররাই পাঠাচ্ছেন নগ্ন ছবি!

প্রাক্তন মিস ওয়ার্ল্ড পর্যটন, যখন খেলা শেষের পর ওয়াংখেড়ের সাত নম্বর গেট দিয়ে বেরিয়ে আসছিলেন, তখন ছবিশিকারিরা তাঁকে ছেঁকে ধরেছিলেন। তাঁদেরই একজন সোনালকে প্রশ্ন করেছিলেন যে, তিনি কোন দলের সমর্থন করেন আইপিএলে? যার উত্তরে সোনাল হাতে ধরা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিটি দেখিয়ে বলেন, 'আপনারাই দেখে নিন দেখতে পারছেন না এটা?'এরপর আরেক পাপারাৎজি সোনালকে জিজ্ঞাসা করেন যে, তাঁর প্রিয় ক্রিকেটার কে? সোনাল বলেন, 'আমি আগেও বহুবার বলেছি যে, রোহিত শর্মা আমার ফেভারিট ক্রিকেটার।' 

সোনাল এদিন একা খেলা দেখতে আসেননি, তাঁর সঙ্গে ছিলেন আরেক অভিনেত্রী বেদিকাও। সোনালের পরনে ছিল সাদা ক্রপ টপ ও ট্রাউজার, বেদিকার পরনে ছিল নীল টপ ও ডেনিম জিন্স। দুই বন্ধু একসঙ্গে হাসি মুখে পোজও দেন। রোহিত গতকাল রায়ান রিকলটনের সঙ্গে ওপেন করতে নেমে ১৬ বলে ২৬ রান করেছিলেন। ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে তিন ছক্কাও হাঁকিয়ে ছিলেন। 

আরও পড়ুন: ক্লেটনকে ছেঁটেই ফেলল ইস্টবেঙ্গল! কোচের সঙ্গে ঝামেলার জেরেই সিদ্ধান্ত?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.