Sourav Ganguly Feature Google’s New Ad: গুগলের নতুন বিজ্ঞাপনে সৌরভ গঙ্গোপাধ্যায় ঝড় তুলে দিলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2025) ভরা বাজারেই খবরের শিরোনামে থাকার ক্য়ারিশমা রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। দিন দুয়েক আগে আইসিসি-র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে সৌরভ পুনর্নির্বাচিত হয়েছিলেন। সেই খবরে রীতিমতো ঝড় উঠেছিল। আর এবার মহারাজের মাস্টারস্ট্রোক গুগলের নতুন বিজ্ঞাপনে (Google’s New Ad)। যা দেখে ক্রিকেট অনুরাগীরা চমকে গিয়েছেন!
আরও পড়ুন: 'বরং অবসরই...' আইপিএলের আগে চরম সিদ্ধান্ত, কেরিয়ারের মধ্যগগনেই সন্ন্যাস বুমরার!
বিজ্ঞাপনে সৌরভ হাজির হয়েছেন কুইজমাস্টারের ভূমিকায়! অনিল কুম্বলে, বীরেন্দ্র শেহওয়াগ ও অনিল কুম্বলের মতো প্রাক্তনদের ধরে ফোন করছেন তিনি, আর প্রশ্ন করছেন, সৌরভের গুগলিতে রীতিমতো ক্লিনবোল্ড হয়ে যাচ্ছেন তাঁরা। আর সৌরভ গুগল ঘেঁটেই এসব গুগলি দিচ্ছেন, তাই নিজের নাম রেখেছেন Sourav Gangoogly! শুধু প্রাক্তন সতীর্থদেরই নন, সৌরভ রীতিমতো ট্রল করেছেন শেন ওয়াটসন, অইন মর্গ্যানের মতো প্রাক্তন বিশ্বজয়ীদেরও! সৌরভের অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ কুম্বলে-বীরুরা! কুম্বলে নিজে বলে ফেললেন, 'আমি তো দাদার সঙ্গে কখনও কিছু করিনি, তাহলে কেন দাদা আমার সঙ্গে এমন করছে!' সৌরভ নিজেই এই বিজ্ঞাপন শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। যা দেখে সকলেই মোহিত হয়েছেন। ফিরেছেন নস্টালজিয়ায়।
আরও পড়ুন: আইপিএলের মাঝেই বিরাট খবর, ICC-র চেয়ারে মহারাজ! বহু যুদ্ধের যোদ্ধার সঙ্গেই ফের জুটি
কিছুদিন আগেই আরও এক বিজ্ঞাপনে মাত করে দিয়েছিল। আইপিএলের আগেই টিম ইন্ডিয়ার প্রধান স্পনসর 'ড্রিম ইলেভেন' একটি দুর্দান্ত প্রমো রিলিজ করেছিল। সেই প্রমোর গল্পও ছিল দারুণ। পাঁচতারা হোটেলের এক পার্টিতে বলিউডের আমির খান, রণবীর কাপুর, জ্যাকি শ্রফ ও আরবাজ খানদের সঙ্গে দেখা হয়ে যায় রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরা ও আর অশ্বিনদের। এরপর বলি তারকাদের একটি বিষয় নিয়ে বিবাদ বাঁধে, চরমে কাজিয়া শুরু হয় রণবীর-আমিরের। এসে থামান রোহিত। আর সব দেখে বুমরা বলে বসেন, 'এর চেয়ে বরং আমি অবসরই নিয়ে ফেলি।'বাইশ গজের সঙ্গে বিনোদনের দুরন্ত ককটেল উপভোগ করেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
|
SIN
(19.3 ov) 110
|
VS |
MAS
111/4(11.4 ov)
|
| Malaysia beat Singapore by 6 wickets | ||
| Full Scorecard → | ||
|
THA
(20 ov) 153/7
|
VS |
PHI
156/9(19.4 ov)
|
| Philippines beat Thailand by 1 wicket | ||
| Full Scorecard → | ||
|
THA
(13.3 ov) 62
|
VS |
MAS
67/2(5.4 ov)
|
| Malaysia beat Thailand by 8 wickets | ||
| Full Scorecard → | ||
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.