T20 World Cup 2026 Prize Money: বিশ্বকাপ জিতলে কত পাবে চ্যাম্পিয়ন টিম? এমনকী রানার্সও হাঁফিয়ে যাবে টাকা গুনতে...গুনতে...

T20 World Cup 2026 Prize Money: বিশ্বকাপ জিতলেই ধনবর্ষা। এমনকী রানার্স দলও পাবে প্রচুর টাকা। সবিস্তারে পড়ে নিন এই প্রতিবেদনে...

শুভপম সাহা | Updated By: Mar 8, 2026, 07:48 PM IST
T20 World Cup 2026 Prize Money: বিশ্বকাপ জিতলে কত পাবে চ্যাম্পিয়ন টিম? এমনকী রানার্সও হাঁফিয়ে যাবে টাকা গুনতে...গুনতে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতীক্ষার অবসান। রবিবাসরীয় অমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হয়ে গেল ভারত-নিউ জিল্যান্ড টি-২০ বিশ্বকাপের ফাইনাল (T20 World Cup Final 2026)। টস হেরে প্রথমে ব্যাট করছে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ভারত ৬ ওভারে ৯২ রান তুলে ফেলেছে। সঞ্জু স্যামসনের সঙ্গে ওপেন করতে নেমে অভিষেক শর্মা ১৮ বলেই ৫০ করে ফেলেছেন। সঞ্জু ১৭ বলে ৩৩ করেছেন। 

Add Zee News as a Preferred Source

বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন টিম?

এবার খেলা দেখার ফাঁকেই জেনে নিন যে, বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন টিম? এমনকী রানার্সও হাঁফিয়ে যাবে পাওয়া টাকা গুনতে...গুনতে। কারণ আইসিসি ২০২৪ টি-২০ বিশ্বকাপের জন্য পুরস্কার মূল্যের যে বাজেট রেখেছিল, এবার ২০২৬ সালে তার ২০ গুণ বাড়িয়েছে (T20 World Cup 2026 Prize Money)। টুর্নামেন্টের টোটাল প্রাইজ পুল, মানে মোট পুরষ্কারের পরিমাণ এবার ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২০ কোটি টাকা।

আরও পড়ুন:  ফাইনালে ফল যাই হোক না কেন, অমদাবাদেই অস্তাচলে ৩৫ বছরের টিম ইন্ডিয়ার যোদ্ধা, ভক্তরা মন শক্ত করুন এখনই...

চ্যাম্পিয়ন এবং রানার্স কত টাকা করে পাবে?

আজ অমদাবাদে যে দল জয়ী হবে তারা পাবে ৩ মিলিয়ন ইউএস ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২৭.৪৮ কোটি টাকা। রানার্স দল পাবে ১.৬ মিলিয়ন মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪.৬৫ কোটি টাকা। সেমিফাইনালে উঠেও ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া দলগুলির জন্য থাকছে ৭৯০০০০ মার্কিন ডলার। প্রায় ৭.২৪ কোটি টাকা। সুপার এইটে ওঠা দলগুলি ৩৮০০০০ মার্কিন ডলার পাবে। প্রায় ৩.৪৮ কোটি টাকার সমান। এমনকী সুপার এইটের আগেই যাদের কাপ অভিযান শেষ হয়েছে, তারা  ২৫০০০০ মার্কিন ডলার পাবে। যা প্রায় ২.২৯ কোটি টাকা। আইসিসি এই  আর্থিক কাঠামোই তৈরি করেছে যাতে প্রতিটি অংশগ্রহণকারী দল টুর্নামেন্ট থেকে আর্থিক ভাবে লাভবান হয়। ২০২৪ সালে ভুবনজয়ী ভারত ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। যেখানে রানার্স দক্ষিণ আফ্রিকা ১.২৮ মিলিয়ন মার্কিন ডলার পেয়েছিল। ২০২৬ সালে বর্ধিত অর্থ প্রদান আইসিসির ক্রমবর্ধমান বাণিজ্যিক সাফল্য এবং টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বব্যাপী জনপ্রিয়তার প্রতিফলন ঘটায়।

ফাইনালে ভারতের দল: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিষান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পাণ্ডিয়া, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জসপ্রীত বুমরা

ফাইনালে নিউ জিল্যান্ড দল: ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারেল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জিমি নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি

আরও পড়ুন: 'এটা তো বিশ্বকাপ নাকি?' লেজার শোয়ের পর মাঠে DJ বন্ধের দাবিতে সোচ্চার সানি, ফুঁসছেন বুমরার ঘটনায়...

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.