Operation Sindoor Effect On IPL 2025: 'অপারেশন সিঁদুর'; প্রবল ধাক্কা খেল চলতি আইপিএল, এবার বাতিল হতে চলেছে...

Operation Sindoor Effect On IPL 2025: সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর'-এর প্রভাব পড়ল আইপিএলে! চলে এল বিরাট আপডেট...

শুভপম সাহা | Updated By: May 7, 2025, 07:05 PM IST
Operation Sindoor Effect On IPL 2025: 'অপারেশন সিঁদুর'; প্রবল ধাক্কা খেল চলতি আইপিএল, এবার বাতিল হতে চলেছে...

Operation Sinddor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam Terror Attack) জবাব ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। বুধবার মাঝরাত থেকে ভারতীয় সেনা পাকিস্তানে প্রত্যাঘাত করা শুরু করেছে। চলছে সামরিক অভিযান 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারতীয় আকাশসীমা লঙ্ঘন না করেই নিখুঁত লক্ষ্যে ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় সেনা। এবার অপারেশন সিঁদুরের প্রভাবে প্রবল ধাক্কা খেল চলতি আইপিএল (IPL 2025)! আইপিএল প্রায় অন্তিম লগ্নে এসে গিয়েছে। আর প্লে-অফের আগেই এল বিরাট আপডেট। 

Add Zee News as a Preferred Source

বন্ধ একাধিক বিমানবন্দর

ভারত-পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলিতে চলমান অপারেশন সিঁদুরের প্রভাবে এবং নিরাপত্তাজনিত আইপিএল দলগুলির এক শহর থেকে আরেক শহরে যাওয়া পূর্বপরিকল্পনায় বড় রকমের পরিবর্তন আসছে। পঞ্জাব কিংস  এবং দিল্লি ক্যাপিটালস ইতিমধ্যেই চলে এসেছে হিমাচলপ্রদেশের শৈলশহর ধরমশালায়। এবং আইপিএলের বাকি দলগুলিও ভ্রমণের জন্য প্রস্তুত। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট সহ বেশ কয়েকটি বিমানবন্দরে ১০ মে সকাল ৫:৩০ পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। একাধিক বিমান সংস্থার কার্যক্রম স্থগিত করেছে এবং ভ্রমণ ব্যাহত হওয়ার বিষয়েও নির্দেশিকা জারি করেছে।

আরও পড়ুন: 'ধর্ম রক্ষতি রক্ষিতঃ'! মনুসংহিতার শ্লোকাংশেই প্রত্যাঘাত! এবার অ্যাকশন 'নীল সেনা'র...

প্রসঙ্গ; ধরমশালা

৮ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস। আসন্ন ম্যাচের জন্য দুটি দল ইতিমধ্যেই ধর্মশালায়। এক সর্বভারতীয় মিডিয়ার খবরে বলছে, ম্যাচটি নির্ধারিত সময়সূচী অনুসারেই তখনই অনুষ্ঠিত হতে পারবে, যদি না ভারত সরকার কোনও পরিবর্তন করে। চলমান ভ্রমণ পরিস্থিতি নিয়ে বিসিসিআইয়ের থেকে পঞ্জাব এবং দিল্লি কোনও আপডেট পায়নি। তবে মুম্বই ইন্ডিয়ান্সের ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হওয়ার বড় রকমের সম্ভাবনা রয়েছে। ধর্মশালা বিমানবন্দরের পাশাপাশি অমৃতসর ও চণ্ডীগড়ের নিকটবর্তী বিমানবন্দর বন্ধ থাকার কারণে আইপিএল দলগুলি এবং বিসিসিআই বিকল্প ভ্রমণের বিকল্প রাস্তা খুঁজছে। চণ্ডীগড় বিমানবন্দর বন্ধ থাকায়, দলগুলিকে দিল্লি থেকে সড়কপথেই ভ্রমণ করতে হতে পারে। 
 
বিসিসিআই

বিসিসিআই-এর এক কর্তা জানিয়েছেন. 'আমাদের আপাতত অপেক্ষা করতেই হবে। আর কোনও বিকল্প নেই। কারণ চণ্ডীগড় বিমানবন্দরও বন্ধ রয়েছে, তাই আমাদের দেখতে হবে কী করা যায়। দুটি দল ইতিমধ্যেই ধরমশালায় রয়েছে এবং মুম্বইয়ের এই সপ্তাহের শেষের দিকে এখানে আসার কথা। ১১ মে তাদের ম্যাচ আছে। সবচেয়ে কাছের বিকল্প দিল্লি বিমানবন্দর। তাহলে সড়ক পথে দীর্ঘ যাত্রা করতে হবে। আমরা সরকারি নির্দেশিকা অনুসরণ করছি এবং তার ভিত্তিতেই প্রয়োজনে সিদ্ধান্ত নেব।' এখন দেখার কী হয়!

আরও পড়ুন: 'আইপিএল জালিয়াত-প্রতারকদের দল', পন্থের নেতৃত্বে ১১ জনের তালিকায় মহারথীদের ছড়াছড়ি!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

About the Author

Subhapam Saha

বলতে বলতে গোওওওল... থেকে বোলারের মাথার উপর দিয়ে তুলে ছয়! মূলত ক্রীড়া সাংবাদিকতায়, তবুও বিনোদন থেকে বিজ়নেস, সর্বত্র কলম-ক্যামেরায় বিচরণ। ২০১১ সালে সাংবাদিকতার বাইশ গজে ডেবিউ। প্রিন্ট-টিভি-ডিজিটাল, তিন ফরম্যাট মিলিয়ে ১৪ বছরের চলমান ইনিংস। লিখতে লিখতে কাট যায়ে রাস্তে...এমনই ভাবনা আজীবন শিক্ষানবিশের...

...Read More

.